Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

শীতে ফিট থাকতে চাইলে খেতে হবে এই ৬ সুপারফুড! ইমিউনিটি বাড়বে, এনার্জিও মিলবে দ্বিগুণ

শীতের বাজারে সহজে পাওয়া যায়, এমন কিছু খাবার হয়ে উঠতে পারে সুপারফুড (Superfoods for Winter), যেগুলো শরীরকে গরম রাখার পাশাপাশি পুষ্টি, এনার্জি ও রোগ প্রতিরোধশক্তি বাড়াতে সাহায্য করে।

শীতে ফিট থাকতে চাইলে খেতে হবে এই ৬ সুপারফুড! ইমিউনিটি বাড়বে, এনার্জিও মিলবে দ্বিগুণ

শীতের সুপারফুড

শেষ আপডেট: 8 December 2025 15:36

দ্য ওয়াল ব্যুরো: শীত পড়লেই শরীরের যত্নে বাড়তি মনোযোগ প্রয়োজন। এই সময়ে ইমিউনিটি কমে, হজমশক্তি দুর্বল হয়, ত্বক-চুলও রুক্ষ হয়ে পড়ে। তাই শীতের বাজারে সহজে পাওয়া যায়, এমন কিছু খাবার হয়ে উঠতে পারে সুপারফুড (Superfoods for Winter), যেগুলো শরীরকে গরম রাখার পাশাপাশি পুষ্টি, এনার্জি ও রোগ প্রতিরোধশক্তি বাড়াতে সাহায্য করে।

১ / ৬
বিট রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং রক্তসঞ্চালন বাড়ায়। এতে থাকা নাইট্রেট শরীরে অক্সিজেন সরবরাহ ঠিক রাখে। ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে ভিতর থেকে পুষ্টি দেয়, দাগ-ছোপ কমায় এবং স্বাভাবিক উজ্জ্বলতা বাড়ায়।

২ / ৬
গাজরে থাকা বিটা-ক্যারোটিন শরীরে ভিটামিন এ-র ঘাটতি পূরণ করে, এতে চোখ ভালো থাকে আর ত্বকের উজ্জ্বলতাও বাড়ে। ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেন্ট ইমিউনিটি বাড়িয়ে সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করে।

৩ / ৬
গুড় আয়রনে ভরপুর, যা রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে এবং রক্তাল্পতা প্রতিরোধে বিশেষ উপকারী। এতে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম-সহ নানা খনিজ পদার্থ ও ভিটামিন থাকে। গুড় হজমশক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে।

৪ / ৬
খেজুর প্রাকৃতিক শক্তির উৎস। এতে কার্বোহাইড্রেট, ফাইবার ও খনিজে ভরপুর মাত্রায় থাকে, যা দ্রুত এনার্জি বাড়ায় এবং হজমশক্তি ভালো রাখে। আয়রন রক্তাল্পতা প্রতিরোধে সাহায্য করে ও হাড়ের ক্ষয় কমায়।

৫ / ৬
তিলে থাকে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও জিঙ্ক যা হাড়কে মজবুত করে এবং জয়েন্টের ব্যথা কমাতে সাহায্য করে। এছাড়া ওমেগা ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন চুলকে পুষ্টি দেয়, চুল পড়া কমায়।

৬ / ৬
আদা সর্দি-কাশি কমায়, হজমশক্তি বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে। নিয়মিত আদা খেলে হৃদরোগের ঝুঁকি কমে, আর আদা-লেবু-মধুর মিশ্রণ মাইগ্রেন ও মাথাব্যথায় আরাম দেয়।

```