Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
উৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণ

Weather: সকাল থেকেই গরমের হাঁসফাঁস, আরও বাড়বে তাপমাত্রা, বৈশাখের শুরু থেকেই দাবদাহে পুড়বে বাংলা

সোমবার শহরের (Kolkata Weather Today) আকাশ দিনের বেশিরভাগ সময়ই পরিষ্কার থাকবে। যদিও দুপুরের পর কখনও কখনও আংশিক মেঘলা হতে পারে।

Weather: সকাল থেকেই গরমের হাঁসফাঁস, আরও বাড়বে তাপমাত্রা, বৈশাখের শুরু থেকেই দাবদাহে পুড়বে বাংলা

আবহাওয়ার পূর্বাভাস

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 13 April 2026 09:27

দ্য ওয়াল ব্যুরো: পয়লা বৈশাখের আগে থেকেই রাজ্যের মানুষকে তাপপ্রবাহের (Heatwave) মতো পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। সকাল ৯টার পর থেকেই রোদের তেজ বাড়ছে, কলকাতা (Kolkata Weather) থেকে শুরু করে জেলাগুলোতেও বাড়ছে অস্বস্তি। আবহাওয়া দফতর আগেই জানিয়ে দিয়েছে, এখনই গরম কমার সম্ভাবনা নেই, বরং তাপমাত্রা আরও চড়বে। ফলে নববর্ষের (Bengali News Year) দিনেও হাঁসফাঁস গরমের যুক্ত হওয়া প্রায় নিশ্চিত।

কলকাতার আবহাওয়া: রোদই বাড়াবে অস্বস্তি

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার শহরের (Kolkata Weather Today) আকাশ দিনের বেশিরভাগ সময়ই পরিষ্কার থাকবে। যদিও দুপুরের পর কখনও কখনও আংশিক মেঘলা হতে পারে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৬ ডিগ্রির কাছাকাছি।

গত রবিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৫ ডিগ্রি কম। সর্বনিম্ন ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য বেশি (০.৬ ডিগ্রি)। আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৮৯ শতাংশ, আর সর্বনিম্ন প্রায় ৩৬ শতাংশ- ফলে দিনের বেলা গরমের সঙ্গে আর্দ্রতার অস্বস্তিও থাকবে। গত ২৪ ঘণ্টায় শহরে কোনও বৃষ্টিপাত হয়নি।

দক্ষিণবঙ্গ: বৃষ্টি নেই, গরম আরও বাড়বে

দক্ষিণবঙ্গের (South Bengal Weather) প্রায় সব জেলাতেই আজ শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা। কোথাও বৃষ্টি বা ঝড়বৃষ্টির পূর্বাভাস নেই।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও বাড়বে। পশ্চিম ও মধ্য ভারত থেকে শুকনো ও গরম হাওয়া ঢুকছে, পশ্চিমী ঝঞ্ঝা উত্তর-পূর্বে সরছে, ফলে বৃষ্টির সম্ভাবনা আরও কম। সপ্তাহের মাঝামাঝি দু-এক জায়গায় স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হলেও স্বস্তির বৃষ্টির সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গ: কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা

উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আজ হালকা বর্ষণ হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার- এই পাঁচ জেলায় হালকা বৃষ্টি বা বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য জেলাগুলোতে আবহাওয়া শুষ্কই থাকবে বলে পূর্বাভাস।


```