Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে?

সম্পত্তির খতিয়ানেও স্পষ্ট ফারাক চোখে পড়ছে। অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে শুভশ্রী অনেকটাই এগিয়ে। তাঁর নামে রয়েছে বিপুল মূল্যের সম্পদ, যার মধ্যে সোনা-গয়নার (বাজারমূল্য  ২ কোটি ৬০ লক্ষ টাকার বেশি) সংগ্রহ বিশেষভাবে উল্লেখযোগ্য।

প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে?

জয়িতা চন্দ্র

শেষ আপডেট: 14 April 2026 16:15

দ্য ওয়াল ব্যুরো: সামনেই বাংলার নির্বাচন। চলছে জোর কদমে প্রচার। একে একে নমিনেশন জমা দিচ্ছেন প্রার্থীরা। আর সেই নির্বাচনী হলফনামা প্রকাশ্যে আসতেই আবারও আলোচনার কেন্দ্রে টলিউডের জুটি রাজ চক্রবর্তী (Raj Chakraborty) এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। সেখানে তাঁদের আয়, সম্পত্তি এবং আর্থিক বৃদ্ধির যে ছবি উঠে এসেছে, তা অনেককেই এক কথায় চমকে দিয়েছে।

হলফনামার তথ্য বলছে, গত পাঁচ বছরে রাজ চক্রবর্তীর আয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। পরিচালনার কাজের পাশাপাশি রাজনৈতিক দায়িত্বে সক্রিয় ভূমিকা নেওয়ায় তাঁর আয়ের ক্ষেত্রও বিস্তৃত হয়েছে বলেই মনে করছেন অনেকে।  ২০২০-২১ অর্থবর্ষে তাঁর আয় ছিল প্রায় ৭ লক্ষ ২৪ হাজার ৩১০ টাকা। ২০২৪-২৫ অর্থবর্ষে সেই আয় বেড়ে দাঁড়ায় ৪১ লক্ষ ৮৯ হাজার ৩৩০ টাকায়। অর্থাৎ এককথায় প্রায় ছয় গুণ।

অন্যদিকে, আয়ের নিরিখে আরও বড় চমক দিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। চলচ্চিত্র, বিজ্ঞাপন এবং অন্যান্য পেশাগত কাজ মিলিয়ে তাঁর বার্ষিক আয় এখন এক কোটির অনেক উপরে (প্রায় ১ কোটি ৬৮ লক্ষ ৭৪ হাজার ৫৪০ টাকা)। বিনোদন জগতে তাঁর ধারাবাহিক সাফল্যেরই প্রতিফলন এই আয়বৃদ্ধি।

সম্পত্তির খতিয়ানেও স্পষ্ট ফারাক চোখে পড়ছে। অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে শুভশ্রী অনেকটাই এগিয়ে। তাঁর নামে রয়েছে বিপুল মূল্যের সম্পদ, যার মধ্যে সোনা-গয়নার (বাজারমূল্য  ২ কোটি ৬০ লক্ষ টাকার বেশি) সংগ্রহ বিশেষভাবে উল্লেখযোগ্য। শুভশ্রীর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ১৩ কোটি ১৫ লক্ষ টাকারও বেশি। অন্যদিকে রাজের অস্থাবর সম্পত্তির পরিমাণ তুলনায় বেশ কম ( প্রায় ২ কোটি ১০ লক্ষ টাকা)।

তবে স্থাবর সম্পত্তির ক্ষেত্রে এগিয়ে রয়েছেন রাজ চক্রবর্তী। শহরের অভিজাত এলাকায় তাঁর একাধিক সম্পত্তি রয়েছে—ফ্ল্যাট থেকে শুরু করে অফিস স্পেস—সব মিলিয়ে যার মূল্য কয়েক কোটি টাকার ঘরে। এই দিক থেকে তাঁর বিনিয়োগের পরিমাণ যথেষ্ট নজরকাড়া।

জীবনযাত্রার বিলাসিতার ছাপ মিলেছে তাঁদের গাড়ির সংগ্রহেও। রাজের ঝুলিতে রয়েছে দামি গাড়ি।  রাজের রয়েছে প্রায় ৮০ লক্ষ টাকার একটি ভলভো গাড়ি এবং একটি টাটা নেক্সন। অন্যদিকে শুভশ্রীর ব্যবহারের জন্য রয়েছে আধুনিক এসইউভি (প্রায় ১৬ লক্ষ টাকার একটি স্করপিও)।

সব মিলিয়ে, এই হলফনামায় শুধু সংখ্যার হিসাব নয়—এ যেন এক সফল কেরিয়ারের প্রতিচ্ছবিও বটে। আলাদা আলাদা ক্ষেত্রে নিজেদের দক্ষতায় প্রতিষ্ঠিত হয়ে রাজ ও শুভশ্রী আজ বাংলা বিনোদন জগতের অন্যতম প্রভাবশালী জুটি—যাঁদের সাফল্যের গল্প উঠে এল তাঁদেরই প্রকাশ করা আর্থিক তথ্যের মাধ্যমে।


```