Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

Weather: দু'দিন রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, বুধ থেকেই হাঁসফাঁস গরমে বাড়বে অস্বস্তি

আজ দক্ষিণবঙ্গের (South Bengal) ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বৃষ্টি হতে পারে। এসব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্য জেলাগুলোতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।

Weather: দু'দিন রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, বুধ থেকেই হাঁসফাঁস গরমে বাড়বে অস্বস্তি

আবহাওয়ার পূর্বাভাস (ফাইল ছবি)

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 30 March 2026 10:05

দ্য ওয়াল ব্যুরো: বৃষ্টির থমকে যাওয়ার সঙ্গে সঙ্গে বাংলার তাপমাত্রা দ্রুত বেড়ে যাচ্ছে (Weather Update)। একদিকে হালকা বৃষ্টি থাকলেও অন্যদিকে গরমও তীব্র হচ্ছে। মাঝে মাঝে তাপমাত্রা সামান্য কমলেও তা আবার দ্রুত বাড়ছে। আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার অর্থাৎ সপ্তাহের প্রথম দিনেও বাংলার বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা (Rain Forecast in Bengal) রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, বিহার ও ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত প্রায় ১.৫ কিমি উচ্চতায় একটি সিস্টেম বিস্তৃত রয়েছে (Weather Forecast)। এছাড়া প্রায় ০.৯ কিমি উচ্চতায় উত্তর ওড়িশা ও সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত আছে। বঙ্গোপসাগর থেকে আর্দ্র বাতাস প্রবেশ করছে এবং অনুকূল বায়ুপ্রবাহের কারণে ৩১ মার্চ পর্যন্ত বাংলার বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ চলার আশঙ্কা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আজ দক্ষিণবঙ্গের (South Bengal) ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বৃষ্টি হতে পারে। এসব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অন্য জেলাগুলোতে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গেও (North Bengal Weather) হালকা থেকে মাঝারি ঝড়-বৃষ্টি হতে পারে। আজ সোমবার দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে, যেখানে ঘন্টায় ৩০–৪০ কিমি বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবারের পূর্বাভাস

মঙ্গলবার দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা ও পূর্ব বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টি হতে পারে। এছাড়া এই অঞ্চলে ঘন্টায় ৫০–৬০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় ঝড়সহ বৃষ্টি চলতে পারে, যেখানে দমকা হাওয়ার গতিবেগ ৪০–৫০ কিমি প্রতি ঘণ্টা হতে পারে।

উত্তরবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং ও কোচবিহার জেলায় শিলাবৃষ্টি হতে পারে। বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টিপাতের (৭–১১ সেমি) সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, যাত্রীরা এবং কৃষি ও মৎস্যচাষীরা এই সময়ে ঝড়-বৃষ্টির জন্য সাবধান থাকুন। হঠাৎ বজ্রবিদ্যুৎ ও দমকা বাতাসের কারণে যেকোনো দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে।


```