Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

Weather: বৈশাখ আসার আগেই গরমে পুড়বে রাজ্যের এই সব জেলা, বৃষ্টির দাপট কমবে আজ থেকে

বৈশাখ পড়ার আগেই গরমের দাপট দেখবে রাজ্যে, কমছে ঝড়-বৃষ্টির সম্ভাবনা।

Weather: বৈশাখ আসার আগেই গরমে পুড়বে রাজ্যের এই সব জেলা, বৃষ্টির দাপট কমবে আজ থেকে

আবহাওয়া (ফাইল ছবি)

শেষ আপডেট: 29 March 2026 09:33

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণবঙ্গে (South Bengal) ঝড়-বৃষ্টির দাপট সাময়িকভাবে কমবে, সঙ্গে বাড়তে চলেছে তাপমাত্রা (temperature)। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহের মাঝামাঝি থেকে গরম আরও বাড়বে, আর পশ্চিমের জেলাগুলিতে পারদ ৪০ ডিগ্রির কাছাকাছি পৌঁছতে পারে।

আজ ও কাল আকাশ থাকবে আংশিক মেঘলা (partly cloudy sky) আকাশ। ঝড়-বৃষ্টির (storm-rain) সম্ভাবনা তুলনামূলক কম। তবে সোমবার পুরুলিয়া (Purulia), বাঁকুড়া (Bankura), পশ্চিম মেদিনীপুর (West Medinipur), ঝাড়গ্রাম (Jhargram)-সহ পশ্চিমের কিছু জেলায় সামান্য ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দু'দিনে তাপমাত্রা ক্রমশ বাড়বে। মঙ্গলবার ফের দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ (thunderstorm) হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া (gusty wind) বইতে পারে। বুধবার থেকে আবার ঝড়-বৃষ্টির দাপট কমে গিয়ে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে।

সপ্তাহের শেষের দিকে কলকাতাতে (Kolkata) তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। ফলে গরম ও অস্বস্তিকর (humid weather) আবহাওয়া তৈরি হওয়ার আশঙ্কা রয়ে যাচ্ছে।

অন্যদিকে, উত্তরবঙ্গের (North Bengal) ছবিটা খানিক আলাদা। আজ ও কাল বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপরের পাঁচ জেলায়। ঝড়ের গতি থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। মঙ্গলবার থেকে বৃষ্টির দাপট বাড়বে। বিশেষ করে কালিম্পং (Kalimpong), জলপাইগুড়ি (Jalpaiguri) এবং আলিপুরদুয়ারে (Alipurduar) ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং (Darjeeling) ও জলপাইগুড়িতে ঝোড়ো হাওয়ার গতি পৌঁছতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটার। মালদহ (Malda)-সহ অন্যান্য জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

এপ্রিলের শুরুতে অর্থাৎ বুধবারও উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার (Cooch Behar) ও জলপাইগুড়িতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। তবে বৃহস্পতিবার ও শুক্রবার থেকে ধীরে ধীরে কমবে বৃষ্টির প্রবণতা।

সব মিলিয়ে, দক্ষিণবঙ্গে আপাতত ঝড় কমলেও গরমের দাপট বাড়ার ইঙ্গিত স্পষ্ট। অন্যদিকে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির দাপট জারি থাকবে সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত।


```