কলকাতায় (Kolkata Weather) বৃষ্টি কমে যাবে, তবে বাতাসে বেশি জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। রবিবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা সামান্য বাড়বে এবং গোটা সপ্তাহে বৃষ্টি তুলনামূলকভাবে কম হবে।

ফাইল চিত্র
শেষ আপডেট: 10 August 2025 18:49
দ্য ওয়াল ব্যুরো: রবিবার রাজ্যের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দফতর (Weather Update of Bengal)। নতুন সপ্তাহে বিক্ষিপ্ত বর্ষণ হবে। এরপর ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে। আজ রাতে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদের কিছু অংশে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বুধবার (১৩ অগস্ট) উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। মৌসুমি অক্ষরেখা বর্তমানে দিল্লির ওপর দিয়ে ভাটিণ্ডা, রোহতক, বরেলি, লখনউ, পাটনা, বাঁকুড়া হয়ে দীঘা এবং উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর জেরে বাংলায় কিছু ভাগে বর্ষণের সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর (Weather Update) জানিয়েছে, সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টি আরও কমে যাবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতার কারণে অস্বস্তি বাড়বে। বুধবার দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে সামান্য তাপমাত্রা বৃদ্ধি ও বেশি আর্দ্রতা। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে আসবে।
কলকাতায় (Kolkata Weather) বৃষ্টি কমে যাবে, তবে বাতাসে বেশি জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। রবিবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা সামান্য বাড়বে এবং গোটা সপ্তাহে বৃষ্টি তুলনামূলকভাবে কম হবে।
উত্তরবঙ্গে রবিবার থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। সোমবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, আর কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি, আর দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ও বৃহস্পতিবারও কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
আবহাওয়া দফতর জানিয়েছে, অতিরিক্ত বৃষ্টির কারণে তিস্তা, তোর্সা ও জলঢাকা নদীর জলস্তর বাড়তে পারে, ফলে নিচু এলাকায় জল জমে প্লাবনের আশঙ্কা রয়েছে। পাহাড়ি এলাকায় ধস নামার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং ও সিকিমে। এছাড়া ভারী বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় পাহাড়ি রাস্তায় যাতায়াতে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।