Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

সোম থেকে ৪ দিন ধরে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও শিলাবৃষ্টির সতর্কতা, তাপমাত্রাও কমবে

গরমের দাপটের মধ্যেই বড় স্বস্তির খবর। আগামী কয়েক দিনে (Weather today) পশ্চিমবঙ্গ জুড়ে বাড়তে চলেছে ঝড়বৃষ্টি।

সোম থেকে ৪ দিন ধরে বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও শিলাবৃষ্টির সতর্কতা, তাপমাত্রাও কমবে

ফাইল ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 5 April 2026 21:34

দ্য ওয়াল ব্যুরো: গরমের দাপটের মধ্যেই বড় স্বস্তির খবর। আগামী কয়েক দিনে (Weather today) পশ্চিমবঙ্গ জুড়ে বাড়তে চলেছে ঝড়বৃষ্টি। আবহাওয়া দফতরের (Weather forecast) পূর্বাভাস অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ কালবৈশাখীর সম্ভাবনা প্রবল। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া, কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে।

কেন এই পরিবর্তন?

আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে তেলঙ্গনা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা (trough) তৈরি হয়েছে। এর সঙ্গে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। এই দুইয়ের মিলিত প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে।

কোন কোন জেলায় বেশি প্রভাব?

দক্ষিণবঙ্গে—পুরুলিয়া, বীরভূম, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুরসহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি।

  • ৫ ও ৬ এপ্রিল: হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে ৩০-৫০ কিমি গতির ঝোড়ো হাওয়া বইতে পারে। 
  • ৭ ও ৮ এপ্রিল: ঝড়ের দাপট বাড়বে, হাওয়ার গতি ৫০-৬০ কিমি পর্যন্ত পৌঁছতে পারে।
  • ৯ এপ্রিল: বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে।

বিশেষ করে ৭ ও ৮ এপ্রিল দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ঝড়বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গেও দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং জেলায় একই ধরনের আবহাওয়া থাকবে। কোথাও কোথাও শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে, বিশেষ করে ৮ এপ্রিল।

তাপমাত্রা কমবে কতটা?

এই ঝড়বৃষ্টির জেরে আগামী চার দিনে দিনের তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে এরপর আবার ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর সতর্ক করেছে—বজ্রপাতের ঝুঁকি রয়েছে, বিশেষ করে খোলা জায়গায় ঘোরাঘুরি করতে নিষেধ করা হয়েছে। কাঁচা বাড়ি বা অস্থায়ী কাঠামোর ক্ষতি হতে পারে। গাছের ডাল ভেঙে পড়া ও বিদ্যুৎ লাইনে সমস্যা হতে পারে। ফসলের ক্ষতি পারে। শহরে যানজট ও দৃশ্যমানতা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

৭ ও ৮ এপ্রিল সমুদ্র উপকূলে ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তাই এই সময়ে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। সব মিলিয়ে, গরম থেকে স্বস্তি মিললেও আগামী কয়েক দিন আবহাওয়ার খামখেয়ালি রূপে সতর্ক থাকতে বলছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে ৭ ও ৮ এপ্রিলের জন্য জারি হয়েছে বাড়তি সতর্কতা।


```