Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

সিকিমে বিপর্যয়! টানা বৃষ্টিতে ধস নেমে বন্ধ লাচেন রোড, আটকে কয়েকশো পর্যটক

টানা বৃষ্টিতে নর্থ সিকিমের লাচেন যাওয়ার পথে তারেম চু খোলার কাছে ভয়াবহ ধস। বন্ধ রাস্তা, আটকে কয়েকশো পর্যটক। গ্যাংটক ও মঙ্গনে বৃষ্টির সতর্কতা জারি।

 

সিকিমে বিপর্যয়! টানা বৃষ্টিতে ধস নেমে বন্ধ লাচেন রোড, আটকে কয়েকশো পর্যটক

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 5 April 2026 14:15

দ্য ওয়াল ব্যুরো: এপ্রিলের শুরুতেই তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে বাংলায়। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভ্যাপসা গরমে নাজেহাল মানুষ। তাই গরম থেকে সামান্য স্বস্তি পেতে অনেকেই উত্তরবঙ্গ বা সিকিমে (Sikkim) বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন। কিন্তু তার আগেই পর্যটকদের জন্য এল দুশ্চিন্তার খবর (Lachen Road)। রবিবার ভোরে নর্থ সিকিম যাওয়ার পথে ভয়াবহ ধস নামায় (Landslide) বিপর্যস্ত হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা।

জানা গিয়েছে, লাচেন যাওয়ার পথে তারেম চু খোলার কাছে বিশাল ধস নেমে রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি এমন যে, সেখানে গাড়ি তো দূরের কথা, হেঁটে যাওয়াও প্রায় অসম্ভব হয়ে পড়েছে। গত কয়েক দিন ধরে সিকিমে লাগাতার বৃষ্টি চলছিল, তার জেরেই এই ধস নেমেছে বলে প্রাথমিক অনুমান।

পাহাড়ে এখন পর্যটন মরসুম শুরু হয়েছে। এই সময় এমন ঘটনায় বড়সড় সমস্যায় পড়েছেন পর্যটন ব্যবসায়ীরা। ২০২৩ সালে উত্তর সিকিমের দক্ষিণ লোনার্ক হিমবাহ হ্রদ ভেঙে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় দেখা দিয়েছিল, যার ফলে লাচেন দীর্ঘদিন অবরুদ্ধ হয়ে পড়ে। পরবর্তী দু’বছরের প্রচেষ্টায় নতুন করে সেতু ও রাস্তা তৈরি করে গত ফেব্রুয়ারিতে যোগাযোগ স্বাভাবিক করা হয়েছিল। কিন্তু সেই রাস্তা আবার ধসে যাওয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

উল্লেখ্য, গত মার্চ মাসেও গ্যাংটক থেকে লাচেন এবং চুংথাং থেকে লাচেন যাওয়ার পথে একাধিক জায়গায় ধস নেমেছিল, যার ফলে বেশ কিছু পর্যটক আটকে পড়েছিলেন। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিন গ্যাংটক, মঙ্গন, সোরেং-সহ সিকিমের বিস্তীর্ণ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মঙ্গনের বিভিন্ন জায়গায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, বুধবারের পর গ্যাংটক ও মঙ্গন এলাকায় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। ফলে নর্থ সিকিম-সহ সিকিমের পর্যটন শিল্প আগামী কয়েক দিন বড়সড় ক্ষতির মুখে পড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।


```