Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

হিন্দুদের দলে টেনে 'গাজওয়ায়ে হিন্দ'-এর চক্রান্ত! পহেলগাম-বর্ষপূর্তির আগে মীরাটে ফাঁস পাক মডিউল

তদন্তে আরও সামনে এসেছে দুবাই-যোগ (Dubai Linked)। আকিব নামে একজন বিদেশে বসে পুরো মডিউলের যোগাযোগ ও নিয়োগের কাজ দেখত। তার মাধ্যমে শাকিব সরাসরি পাকিস্তানি হ্যান্ডলারদের সঙ্গে যুক্ত ছিল।

হিন্দুদের দলে টেনে 'গাজওয়ায়ে হিন্দ'-এর চক্রান্ত! পহেলগাম-বর্ষপূর্তির আগে মীরাটে ফাঁস পাক মডিউল

ফাঁস পাক মডিউল (ছবি- এআই)

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 5 April 2026 12:50

দ্য ওয়াল ব্যুরো: উত্তরপ্রদেশের মীরাটে থেকে ধরা পড়ল এক জঙ্গি চক্র (Pakistan-linked terror module)। তদন্তে উঠে এসেছে, এরা পাকিস্তান-ভিত্তিক হ্যান্ডলারদের নির্দেশে কাজ করত, ‘গাজওয়ায়ে হিন্দ’-এর (Ghazwa-e-Hind) মতো বিপজ্জনক মতাদর্শ ছড়ানোর পরিকল্পনা ছিল, আর সন্দেহ এড়াতে হিন্দু যুবকদের সামনে রেখে গোপনে রেইকি চালানো হত। উত্তরপ্রদেশ এটিএস (Uttar Pradesh ATS) জিজ্ঞাসাবাদে এই চক্রটি সম্পর্কে বহু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে।

মূল অভিযুক্ত শাকিবকে জিজ্ঞাসাবাদের সময় জানা যায়, পাকিস্তানের হ্যান্ডলাররা তাকে কড়া নির্দেশ দিয়েছিল, “মিশন অসম্পূর্ণ রেখে ধরা পড়বে না”। তাঁরা আরও বলেছিল, ভারত যদি কোনও ‘ফলস ফ্ল্যাগ’ অভিযান (false flag operation) চালায়, তাহলে সেই পরিস্থিতি কাজে লাগিয়ে মডিউলকে সক্রিয় রাখবে। এই গোপন নির্দেশেই শাকিব নিজের নেটওয়ার্ক বাড়াতে থাকে।

হিন্দু যুবকদের ব্যবহার করে নিরাপত্তা ফাঁকি

তদন্তকারীরা জানান, শাকিবকে বলা হয়েছিল হিন্দু যুবকদের (Hindu men) দলে টানতে, যাতে কোনও জায়গায় ঢোকা বা ঘোরাফেরা করা নিয়ে সন্দেহ না হয়। সেই নির্দেশে সে বিকাশ ও লোকেশকে দলে নেয়। দু’জনকে দেওয়া হয়েছিল কোডনেম- বিকাশ ছিল ‘জাহিদ’ এবং লোকেশ ‘সালিম’। বিশেষত লোকেশকে নানা ধর্মীয় ও সংবেদনশীল জায়গায় রেইকি করার দায়িত্ব দেওয়া হয়েছিল, কারণ হিন্দু পরিচয়ে সেখানে সহজেই ঢোকা সম্ভব হয়েছিল।

দুবাই-পাকিস্তান যোগ

তদন্তে আরও সামনে এসেছে দুবাই-যোগ (Dubai Linked)। আকিব নামে একজন বিদেশে বসে পুরো মডিউলের যোগাযোগ ও নিয়োগের কাজ দেখত। তার মাধ্যমে শাকিব সরাসরি পাকিস্তানি হ্যান্ডলারদের সঙ্গে যুক্ত ছিল। আকিব নাকি ইনস্টাগ্রাম, টেলিগ্রাম-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে টাকা, অস্ত্রের ছবি এবং ‘মোটিভেশনাল’ প্রোপাগান্ডা ব্যবহার করে যুবকদের টানত।

ডিফেন্স সাইটে রেইকি, ভিডিও পাঠানো

এটিএস জানায়, এই গ্রুপটি রাজ্যের একাধিক সেনা শিবির ও সংবেদনশীল স্থাপনার রেইকি করেছে। গুগল লোকেশন পাঠিয়ে নির্দেশ দিত পাকিস্তানভিত্তিক হ্যান্ডলাররা। এরপর শাকিব ও তাঁর সঙ্গীরা সেখানে গিয়ে ভিডিও করে পাঠাত, যার বদলে টাকা পেত। এমনকি কিছু প্রভাবশালী ধর্মীয় ও হিন্দুত্ববাদী নেতার গতিবিধি নিয়েও নজরদারি চালানো হয়েছিল বলে সন্দেহ।

একাধিক গ্রেফতারি ও আগের চক্রগুলোর সঙ্গে মিল

এই মামলায় শাকিব ও তার সহযোগী আরবাব, বিকাশ ও লোকেশকে গ্রেফতার করেছে এটিএস। উত্তরপ্রদেশ পুলিশের শীর্ষ আধিকারিক জানিয়েছেন, আকিবের নাম এফআইআরে যুক্ত করা হয়েছে এবং বাকি আইনি পদক্ষেপ চলছে।

সাম্প্রতিক মাসগুলোতে উত্তরপ্রদেশে এই রকম একাধিক পাকি-যোগ ও অনলাইন-চালিত মডিউল ধরা পড়েছে-আইএসআইএস সমর্থিত নেটওয়ার্ক, রেললাইনে আগুন লাগানোর পরিকল্পনা, লখনউ-কেন্দ্রিক ষড়যন্ত্র- সবকিছু মিলিয়ে গোয়েন্দা সংস্থাগুলি এখন খতিয়ে দেখছে, এই সব মডিউলের মধ্যে কোনও বড় যোগসূত্র রয়েছে কি না।


```