Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

‘উবার শাটল’ বন্ধ হচ্ছে কলকাতায়, ভোগান্তির আশঙ্কায় নিত্যযাত্রীদের উদ্বেগ

শহরের হাজার হাজার অফিসযাত্রীর জন্য বড় ধাক্কা। আগামী ২ এপ্রিল থেকে কলকাতায় বন্ধ হয়ে যাচ্ছে উবারে শাটল (Uber shuttle closing in Kolkata) পরিষেবা। ইতিমধ্যেই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ফলে প্রতিদিন অফিস যাতায়াতের ক্ষেত্রে খরচ ও অসুবিধা—দুটোই বাড়বে বলে আশঙ্কা করছেন নিত্যযাত্রীরা।

‘উবার শাটল’ বন্ধ হচ্ছে কলকাতায়, ভোগান্তির আশঙ্কায় নিত্যযাত্রীদের উদ্বেগ

শ্রেয়া দাশগুপ্ত

শেষ আপডেট: 1 April 2026 15:20

দ্য ওয়াল ব্যুরো: শহরের হাজার হাজার অফিসযাত্রীর জন্য বড় ধাক্কা। আগামী ২ এপ্রিল থেকে কলকাতায় বন্ধ হয়ে যাচ্ছে উবারে শাটল (Uber shuttle closing in Kolkata) পরিষেবা। ইতিমধ্যেই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ফলে প্রতিদিন অফিস যাতায়াতের ক্ষেত্রে খরচ ও অসুবিধা—দুটোই বাড়বে বলে আশঙ্কা করছেন নিত্যযাত্রীরা।

বিশেষ করে সেক্টর ফাইভ, নিউ টাউন ও রাজারহাটের মতো আইটি হাবে যাতায়াতকারী কর্মীদের কাছে এই পরিষেবা ছিল সাশ্রয়ী ও নির্ভরযোগ্য বিকল্প। অনেকেই জানিয়েছেন, মেট্রোর অনিয়মিত পরিষেবার কারণে তাঁরা উবার শাটলের ওপরই নির্ভর করতেন।

নিউ টাউনে কর্মরত এক যাত্রী বলেন, তিনি সপ্তাহে ছ’দিন উবার শাটলে অফিস যান। হঠাৎ পরিষেবা বন্ধের খবর পেয়ে বিকল্প খুঁজতে শুরু করেছেন। তবে অন্য অ্যাপে যাতায়াত খরচ বেশি এবং পিকআপ পয়েন্টও বাড়ি থেকে অনেক দূরে—ফলে সমস্যায় পড়তে হচ্ছে।

শুধু যাত্রীরাই নন, এই পরিষেবার সঙ্গে যুক্ত চালকরাও অনিশ্চয়তায়। দক্ষিণ কলকাতা থেকে নিউ টাউন রুটে যাত্রী বহনকারী এক চালক জানান, তাঁদের অন্য অ্যাপে চলে যেতে বলা হয়েছে। ফলে কাজের ধরনেও বড় পরিবর্তন আসতে চলেছে।

বেহালা থেকে সেক্টর ফাইভ যাতায়াতকারী আর এক অফিসকর্মীর কথায়, “কলকাতা মেট্রোয় প্রায়ই পরিষেবা বিঘ্নিত হয়। সেই জায়গায় উবার শাটল ছিল সস্তা ও আরামদায়ক বিকল্প। এখন নতুন অ্যাপগুলো কতটা কার্যকর হবে, তা নিয়ে সন্দেহ রয়েছে।”

জানা গিয়েছে, এই সিদ্ধান্ত শুধু কলকাতাতেই নয়, গোটা দেশজুড়ে উবারের পরিষেবা পুনর্বিন্যাসের অংশ। ইতিমধ্যেই দিল্লি-এনসিআর-এ ২৭ মার্চ থেকে এই পরিষেবা বন্ধ করা হয়েছে। তার আগে মুম্বই ও হায়দরাবাদ থেকেও এই পরিষেবা তুলে নিয়েছিল সংস্থাটি।

সূত্রের খবর, সংস্থা এখন ‘এমপ্লয়ি ট্রান্সপোর্টেশন সার্ভিস’-এর দিকে বেশি জোর দিচ্ছে, যেখানে কর্পোরেট সংস্থাগুলিকে লক্ষ্য করে পরিষেবা দেওয়া হবে। পাশাপাশি গত অর্থবর্ষে রাইড-হেলিং ব্যবসায় আয়ের পতনের পর এই কৌশলগত পরিবর্তন আনা হয়েছে বলেও জানা যাচ্ছে।

উবারের তরফে জানানো হয়েছে, যাঁদের সাবস্ক্রিপশন ব্যালেন্স বাকি রয়েছে, তা সাত দিনের মধ্যে অ্যাপ ক্রেডিট হিসেবে ফেরত দেওয়া হবে।

সব মিলিয়ে, শহরের কর্মব্যস্ত জীবনে এই সিদ্ধান্ত বড়সড় প্রভাব ফেলতে চলেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এখন প্রশ্ন—এই শূন্যস্থান পূরণে কত দ্রুত এবং কতটা কার্যকর বিকল্প উঠে আসে।


```