Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

পর্যটকদের পাহাড়ে ফেরার ডাক, কোনও অসুবিধা হবে না বলে দাবি ট্যুর অপারেটরদের

ছন্দে ফিরছে পাহাড়। খুলে যাচ্ছে অধিকাংশ পর্যটন কেন্দ্র। শুধু পাহাড়ে নয়, ডুয়ার্সেও দরজা খুলেছে অধিকাংশ পর্যটন কেন্দ্র। পাহাড়ে ইতিউতি ধস নামলেও তা এমন কিছু মারাত্মক নয় বলেই জানাচ্ছেন পর্যটনের সঙ্গে জড়িত ব্যক্তিরা।

পর্যটকদের পাহাড়ে ফেরার ডাক, কোনও অসুবিধা হবে না বলে দাবি ট্যুর অপারেটরদের

ছন্দে ফিরছে পাহাড়।

শেষ আপডেট: 10 October 2025 18:14

সায়ন সাহা, শিলিগুড়ি 

ছন্দে ফিরছে পাহাড়। খুলে যাচ্ছে অধিকাংশ পর্যটন কেন্দ্র। শুধু পাহাড়ে নয়, ডুয়ার্সেও দরজা খুলেছে অধিকাংশ পর্যটন কেন্দ্র। পাহাড়ে ইতিউতি ধস নামলেও তা এমন কিছু মারাত্মক নয় বলেই জানাচ্ছেন পর্যটনের সঙ্গে জড়িত ব্যক্তিরা।

গত শনিবার ভয়াবহ ধসে বিপর্যস্ত হয়েছে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মিরিক মহকুমার পেডং, রামডাং ও লাভা ব্লক। এই প্রাকৃতিক বিপর্যয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ২৪ জন। এখনও বিচ্ছিন্ন মিরিকের কিছু অংশ, বিশেষ করে দুধিয়া হয়ে মিরিক যাওয়ার রাস্তাটি বন্ধ রয়েছে। তবে ঘুম ও সোনাদা হয়ে মিরিক যাওয়া যাচ্ছে।

তবে দুর্গাপুজোর ঠিক পরে এই ধসের ঘটনায় পাহাড়ের পর্যটন শিল্পে সাময়িক প্রভাব পড়লেও, দ্রুত গতিতে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। স্থানীয় প্রশাসন ও ট্যুর অপারেটররাও আশ্বাস দিচ্ছেন, পাহাড়ে বেড়াতে যাওয়ার ক্ষেত্রে কোনও বাধা নেই। দার্জিলিং ওঠানামার মূল সড়ক হিলকার্ট রোড ও পাঙ্খাবাড়ি রোড সম্পূর্ণ চালু। খোলা দার্জিলিং-মিরিক রুট। দার্জিলিং- কালিম্পং রুটও খোলা। খোলা রয়েছে শিলিগুড়ি-কালিম্পং বিকল্প সড়ক এনএইচ ৭১৭এ, শিলিগুড়ি-লাভা-রামধুরা-রংপো সড়ক খোলা।

ট্যুর অপারেটর সম্রাট সান্যাল বলেন, "পাহাড় একেবারে বিধ্বস্ত নয়। কিছু এলাকা সাময়িকভাবে প্রভাবিত হলেও, পাহাড়ের বেশিরভাগ অঞ্চলই এখন পর্যটকদের জন্য পুরোপুরি নিরাপদ। কালিম্পং ও সিকিমও সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। শিলিগুড়ি-মংপু-সিটং, শিবখোলা-সিটং, জোড়বাংলো-তাকদা, সব রাস্তাই খোলা। ডুয়ার্স এলাকার সব গুরুত্বপূর্ণ সড়ক যেমন চালসা, লাটাগুড়ি, মাদারিহাট, ফালাকাটা, গরুমারা, বক্সা প্রভৃতি রুটও স্বাভাবিক। লাভা থেকে লোলেগাঁওয়ের রাস্তাও খোলা রয়েছে।"

তিনি জানান, দার্জিলিং ও আশেপাশের টাইগার হিল, রক গার্ডেন, দার্জিলিং ম্যাল, লেপচাজগত, চটকপুর, দার্জিলিং চিড়িয়াখানা সব জায়গাতেই ঘুরতে যেতে পারবেন পর্যটকরা। যাওয়া যাবে দাওয়াইপানি, কাফেরগাঁও, লিংডিং, রিম্বিক, লোধামা বা ধোতরে। পর্যটকরা চাইলে ডুয়ার্সের লাটাগুড়ি, গরুমারা, মাদারিহাট, চালসা, সামসিং, সুন্তালেখোলাও পৌঁছে যেতে পারবেন।  মিরিক ও তাবাকোশির কিছু অংশে সাময়িক সমস্যা থাকলেও, উত্তরবঙ্গের অধিকাংশ জায়গা এখন নিরাপদ বলে দাবি করেছেন তিনি। তাই শীত আসার আগে মনোরম আবহাওয়ায় পাহাড়ে ঘুরতে যাওয়ার জন্য পর্যটকদের  ডাক দিচ্ছেন তাঁরা।


```