Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’

বৃষ্টি একটু কমতেই পাহাড় থেকে নেমে আসার ধুম, জঙ্গলে পর্যটকদের উদ্ধারে কুনকি হাতি

সকাল থেকে অতি সাবধানে গাড়ি চালিয়ে এ দুটি রাস্তা দিয়েই পর্যটকদের নীচে নামিয়ে আনতে শুরু করেছেন গাড়ি চালকরা। যারা ইতিমধ্য়ে শিলিগুড়ি এসে পৌঁছতে পেরেছেন, তাঁদের চোখেমুখে এখনও আতঙ্ক।

বৃষ্টি একটু কমতেই পাহাড় থেকে নেমে আসার ধুম, জঙ্গলে পর্যটকদের উদ্ধারে কুনকি হাতি

শ্যামশ্রী দাশগুপ্ত

শেষ আপডেট: 6 October 2025 12:24

সায়ন সাহা, শিলিগুড়ি

পাহাড়ে বৃষ্টির ধংসাত্মক রূপ দেখেছেন পর্যটকরা। বেড়ানোর আনন্দ মাটি হয়েছে আগেই। সোমবার সকাল থেকেই নিরাপদে বাড়ি ফেরার জন্য তৎপর হয়ে ওঠেন তাঁরা। একেবারে ভোরবেলা থেকে যে যেমন করে পেরেছেন গাড়ি জোগাড় করেছেন সমতলে নেমে আসার জন্য। দুর্গম পাঙ্খাবাড়ি রোড দিয়েই কোনওরকমে পর্যটকদের নামিয়ে আনছেন গাড়ি চালকরা।

লাগাতার বৃষ্টিতে ধস নামায়  মিরিক এবং নতুন করে রোহিনীর রাস্তা বন্ধ৷ কাজেই ভরসা পুরনো দার্জিলিং রোড অথবা দুর্গম পাঙ্খাবাড়ি রোড। সকাল থেকে অতি সাবধানে গাড়ি চালিয়ে এ দুটি রাস্তা দিয়েই পর্যটকদের নীচে নামিয়ে আনতে শুরু করেছেন গাড়ি চালকরা। যারা ইতিমধ্য়ে শিলিগুড়ি এসে পৌঁছতে পেরেছেন, তাঁদের চোখেমুখে এখনও আতঙ্ক। খুব সামলে থেকে প্রকৃতির ধ্বংসলীলা দেখেছেন তাঁরা। এখন সুস্থভাবে বাড়ি ফেরার জন্য উদগ্রীব হয়ে পড়েছেন। গাড়িচালক বিকাশ ছেত্রী বলেন, "এই মুহূর্তে পাহাড়ে বৃষ্টি নেই। কিন্তু আবার কখন বৃষ্টি নামবে জানা নেই। পরিস্থিতি আরও খারাপ হতে পারে তখন। তাই যারা নেমে আসতে চাইছেন, আমরা সাবধানে গাড়ি চালিয়ে তাঁদের সমতলে নামিয়ে আনছি। পাহাড়ি রাস্তার হালও খুব খারাপ। ঝুঁকি নিয়ে ফেরাতে হচ্ছে পর্যটকদের।"

এদিকে জলদাপাড়া ব্রিজ ভেঙে যাওয়ায় ডুয়ার্সে আটকে পড়া পর্যটকদের উদ্ধার করা হচ্ছে কুনকি হাতি নিয়ে। এখনও বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। রিসোর্ট ছেড়ে বেড়িয়ে আসার সুযোগ পাচ্ছেন না পর্যটকরা। সোমবার ভোর থেকে কুনকি হাতি নিয়ে এসে পর্যটকদের স্টেশনে পৌঁছে দেওয়া হচ্ছে।

তবে স্টেশনে এসেও আদৌ কখন ট্রেন মিলবে জানা নেই। নর্দার্ন ফ্রন্টিয়ার রেলের তরফে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, রেললাইন জলের নীচে চলে যাওয়ায় বাতিল করা হয়েছে একগুচ্ছ ট্রেন। বেশ কিছু ট্রেন নির্ধারিত সময়ের পরে চলাচল করছে। তাই পাহাড় ও জঙ্গলে ঘুরতে গিয়ে যে দুর্ভোগের মুখে পড়তে হয়েছে, স্টেশনে এসে পৌঁছলেই যে তার রেশ কেটে যাবে, পরিস্থিতি এমনটা নয়।

প্রতিবারের মতোই পুজোর ছুটিতে ভিড় জমেছিল পাহাড়ে ও জঙ্গলে। কিন্তু হঠাৎ প্রবল বর্ষণে একের পর এক জায়গায় ধস নেমে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে পাহাড় ও সমতলের। দার্জিলিংয়ের সুখিয়াপোখরি, জোরবাংলো, ঘুম, তাবাকোশি— সর্বত্রই বিপর্যয়। পর্যটকরা আতঙ্কিত। অফবিট স্পটে বেড়াতে এসে এমন পরিস্থিতির মুখে পড়তে হবে এমনটা ভাবতে পারেননি তাঁরা।


```