Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

জলবায়ুর দ্রুত পরিবর্তনে উত্তরবঙ্গ বিপন্ন, মানুষ-প্রকৃতি যুদ্ধেই খামখেয়ালি বৃষ্টিপাত

জলবায়ুর পরিবর্তন ভয়ানক হয়ে উঠছে হিমালয় ও পাদদেশীয় অঞ্চলে।

জলবায়ুর দ্রুত পরিবর্তনে উত্তরবঙ্গ বিপন্ন, মানুষ-প্রকৃতি যুদ্ধেই খামখেয়ালি বৃষ্টিপাত

তৃণভূমি অঞ্চল তরাই থেকে পূর্ব হিমালয়ের এই বিস্তীর্ণ এলাকার প্রাকৃতিক ভারসাম্য দিনদিন ক্ষয়প্রাপ্ত হচ্ছে।

শুভেন্দু ঘোষ

শেষ আপডেট: 6 October 2025 12:13

দ্য ওয়াল ব্যুরো: জলবায়ুর পরিবর্তন ভয়ানক হয়ে উঠছে হিমালয় ও পাদদেশীয় অঞ্চলে। চলতি বছরের বর্ষা মরশুমে কাশ্মীর থেকে উত্তর-পূর্ব ভারতের প্রায় সবকটি হিমালয় পাদদেশের রাজ্যগুলি তা হাড়েহাড়ে টের পাচ্ছে। বর্তমানে চরম দুর্ভোগে পড়েছে রাজ্যের পর্যটন এলাকা উত্তরবঙ্গ। তৃণভূমি অঞ্চল তরাই থেকে পূর্ব হিমালয়ের এই বিস্তীর্ণ এলাকার প্রাকৃতিক ভারসাম্য দিনদিন ক্ষয়প্রাপ্ত হচ্ছে। যে কারণেই এই তাবড় এলাকা অস্তিত্ব সংকটে ভুগছে বলে মনে করছেন ভূবিজ্ঞানীরা। ইন্টারন্যাশনাল জার্নাল অফ হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল স্টাডিজে প্রকাশিত একটি নিবন্ধে তেমনই দাবি করা হয়েছে।

জলবায়ুর দ্রুত পরিবর্তন উত্তরবঙ্গের উদ্ভিদ ও প্রাণিজগতের উপর বিরাট প্রভাব ফেলেছে। এর মূল কারণ হল, তাপমাত্রার আমূল বদল। যার ফলে হিমবাহের গলন এবং বৃষ্টিপাতের ধরনের চরিত্র বদলে গিয়েছে। তাপমাত্রা বৃদ্ধির ফলে উদ্ভিদ জগতেই তার প্রথম সাড়া মেলে। যেমন, ফুল ফোটা ও ফল ধরার সময় বদলে গিয়েছে অনেকখানি। বন্যপ্রাণেও প্রভাব ধরা পড়েছে। উষ্ণায়নের প্রভাবে জীবজন্তুদের মিলন ও সন্তানধারণ এবং শীতযাপনের ধরনেও বদল ঘটেছে। যার সর্বোৎকৃষ্ট উদাহরণ হল, রেড পান্ডার বংশ প্রায় বিরল হয়ে যাওয়ার জোগাড়।

এত কিছুর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে, বৃষ্টিপাতের ধরন পুরোপুরি বদলে গিয়েছে উত্তরবঙ্গে। যে কারণে কোথায়, কতটা বৃষ্টিপাত হবে তার আঁচ পাওয়া যাচ্ছে না। যার ফল ভোগ করতে হচ্ছে উভচর ও জলচর প্রাণিকুলকে। শুধু জীবজগৎ নয়, চাষবাস ও খাদ্য উৎপাদনেও গভীর প্রভাব ফেলেছে খামখেয়ালি বৃষ্টিপাত।

পূর্ব হিমালয় এলাকার হিমবাহগুলি গলতে থাকায় এক জটিল আকার নিয়েছে উত্তরবঙ্গের অধিকাংশ নদীতে। এতে নদীর মাছেও সংকট দেখা দিয়েছে। বিভিন্ন মাছের জন্য বিখ্যাত উত্তরবঙ্গের নদীতে এখন বহু মাছই দুর্লভ হয়ে পড়েছে। প্রাকৃতিক সম্পদে ভরপুর দার্জিলিং সহ গোটা উত্তরবঙ্গ এখন মানুষ-প্রকৃতির যুদ্ধে বিধ্বস্ত। জঙ্গল কেটে নগর পত্তন, সড়ক নির্মাণ, পর্যটনের কারণে পাহাড় কেটে একের পর এক হোটেল তৈরির ফলে গোটা হিমালয় পাদদেশের এই এলাকার অস্তিত্ব বিপন্ন হতে বসেছে। যার ফলে দেখা দিচ্ছে প্রকৃতির পরিশোধ। 

পত্রিকায় প্রকাশিত Impact of Climate Change on North Bengal’s Rich Biodiversity: A Comprehensive Analysis নামে একটি নিবন্ধে লীলাবতী মহাবিদ্যালয়ের ভূগোলের অধ্যাপক মহাদেব দাস লিখেছেন, সবথেকে তাৎপর্যপূর্ণ জলবায়ু পরিবর্তন হচ্ছে, উষ্ণায়ন বা তাপমাত্রা বৃদ্ধি। প্রায় ১০০ বছরের মধ্যে তাপমাত্রা বাড়ছে উত্তরবঙ্গ জুড়ে। আগের থেকে অনেক বেশি উষ্ণ শীতকাল এবং অসহ্য গরম সহ্য করতে হচ্ছে গ্রীষ্মকালে। এ কারণেই জীবজগতে তার প্রত্যক্ষ প্রভাব পড়েছে।

জলবায়ুর পরিবর্তনের আরও একটি তাৎপর্যপূর্ণ দিক হল, বৃষ্টিপাতের চরিত্র বদল। কিছু এলাকায় যখনতখন অতিবৃষ্টি হচ্ছে। শুধু তাই নয়, নাগাড়ে বৃষ্টি হয়ে চলে তা প্লাবনের আকার নিচ্ছে। আবার কোনও কোনও সময় দীর্ঘ অনাবৃষ্টি দেখা দিচ্ছে। এর ফলে মাটির জলধারণ ক্ষমতা, উর্বরতা ক্ষয়ের মতো নানান উপসর্গ দেখা দিচ্ছে। বন্যা, সাইক্লোন এবং নাগাড়ে বৃষ্টিপাত মানুষের জীবন ও জৈববৈচিত্র্যে বদল এনে দিচ্ছে। বন্যার ফলে ক্ষতি হচ্ছে জলচর, উভচর ও মানুষের প্রাণ ও সম্পত্তির। বন্যপ্রাণ জঙ্গলছাড়া হচ্ছে, মৃত্যু হচ্ছে তাদের। জল দূষিত হয়ে যাচ্ছে। সব মিলিয়ে গোটা এলাকার আর্থ-সামাজিক পরিবেশ ও ব্যবস্থাকে নড়িয়ে দিচ্ছে এই জলবায়ু পরিবর্তন।


```