পুলিশ সূত্রে জানা গেছে, আহত তৃণমূল নেতার নাম সেলিম। গতকাল সন্ধেয় এলাকার একটি চায়ের দোকানে বসেছিলেন সেলিম। সেইসময়েই হঠাৎ গোটা এলাকায় লোডশেডিং হয়ে যায়।

ফাইল ছবি
শেষ আপডেট: 6 October 2025 07:17
দ্য ওয়াল ব্যুরো: ফের তৃণমূল নেতার ওপর হামলা (Shootout at Kultali)। এবার ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার কুলতলি। রবিবার সন্ধ্যায় গোটা এলাকা অন্ধকার করে ওই যুবককে লক্ষ্য করে পরপর গুলি ও বোমা ছোড়া হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা।
পুলিশ সূত্রে জানা গেছে, আহত তৃণমূল নেতার নাম সেলিম। গতকাল সন্ধেয় এলাকার একটি চায়ের দোকানে বসেছিলেন সেলিম। সেইসময়েই হঠাৎ গোটা এলাকায় লোডশেডিং হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই একদল দুষ্কৃতী চায়ের দোকানের ভিতরে ঢুকে তৃণমূল নেতাকে লক্ষ্য করে হামলা করে।
সেলিমের হাতে, বুকে ও পিঠে আঘাত লেগেছে বলে খবর। ঘটনার পর দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তিনি। খবর পেয়ে কুলতলি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পরিকল্পিতভাবেই হামলা চালানো হয়েছে। সেই উদ্দেশ্য নিয়েই এলাকায় লোডশেডিংও করা হয়।
তবে কী কারণে এই হামলা, রাজনৈতিক দ্বন্দ্ব নাকি ব্যক্তিগত শত্রুতা- সবদিকই খতিয়ে দেখা হচ্ছে। ভরসন্ধেয় এই ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক তৈরি হয়েছে।