Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল'রাবণ হরণ করেছিল সীতাকে, বিজেপি কেড়েছে আপনাদের অধিকার', রাম-রাবণ তত্ত্বে মোদীকে বেনজির আক্রমণ মমতার!মধ্যপ্রদেশে কুকুর বন্ধ্যাত্বকরণ প্রকল্পে দুর্নীতি! ফরমালিনে চোবানো ৭৯৫টি যৌনাঙ্গ উদ্ধার করল পুলিশমাত্র ৪৯৯ টাকায় রাজকীয় থালি! দুই বাংলার সেরা স্বাদ নিয়ে হাজির ‘দ্য ইয়েলো টার্টল’‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’, নতুন বছরে ফিরে আসার শপথ! চেন্নাই-কলকাতা দ্বৈরথে শেষ হাসি হাসবে কে?

'কিছু রাস্তা আমরা খুলে দিয়েছি, হেল্পলাইন চালু করেছি,' বিপর্যয় পরিদর্শনে উত্তরবঙ্গের আইজি

আটকে থাকা কিছু পর্যটককে আজ নিয়ে আসা হয়েছে, কালও নিয়ে আসা হবে বলে আশ্বাস দিয়েছেন আইজি। কোথাও ধসে কেউ চাপা পড়ে নেই, এমন খবর নিশ্চিত করেছেন তিনি।

'কিছু রাস্তা আমরা খুলে দিয়েছি, হেল্পলাইন চালু করেছি,' বিপর্যয় পরিদর্শনে উত্তরবঙ্গের আইজি

পরিদর্শনে উত্তরবঙ্গের আইজি রাজেশ কুমার যাদব

পৃথা ঘোষ

শেষ আপডেট: 5 October 2025 19:06

দ্য ওয়াল ব্যুরো: রাতভর টানা বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত উত্তরবঙ্গ (North Bengal)। মহানন্দা, তিস্তা, জলঢাকা-সহ একাধিক নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। ফলে বহু এলাকা জলমগ্ন, বন্যার (North Bengal Flood) আশঙ্কা। তবে এখন পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিকের দিকে, জানিয়েছেন উত্তরবঙ্গের আইজি রাজেশ কুমার যাদব।

বিভিন্ন এলাকার পরিস্থিতির ওপর কড়া নজর রেখেছে প্রশাসন। উদ্ধারকার্য চলছে দ্রুত গতিতে। বিপর্যস্ত মিরিকেও পরিদর্শনে যান আইজি। সেখানে উদ্ধারকাজ শেষের দিকে বলে জানান তিনি। জানিয়েছেন, সকাল থেকে ওখানে দু'টি দল মোতায়েন ছিল উদ্ধারকাজে, রাজ্য এবং জাতীয় দুর্যোগ মোকাবিলা দল।

আটকে থাকা কিছু পর্যটককে আজ নিয়ে আসা হয়েছে, কালও নিয়ে আসা হবে বলে আশ্বাস দিয়েছেন আইজি। কোথাও ধসে কেউ চাপা পড়ে নেই, এমন খবর নিশ্চিত করেছেন তিনি।

এখন কোন কোন এলাকা দিয়ে যাওয়া আসা করা যাচ্ছে?

আইজি জানান, 'কিছু রাস্তা আমরা খুলে দিয়েছি। দার্জিলিং থেকে ভায়া কার্শিয়াং পাঙ্খাবাড়ি রোড হয়ে শিলিগুড়ই পর্যন্ত আসা যাবে। তাছাড়া কার্শিয়াং থেকে তিনধারিয়া থেকে শুকনা রুটও খোলা হয়েছে। যাঁরা মিরিকে রয়েছেন, তাঁদের একটু ঘুরপথে ফিরতে হবে। মিরিক থেকে পশুপতি, ঘুম হয়ে শিলিগুড়ি আসা যেতে পারে।'

পর্যটক বা স্থানীয় মানুষের সুবিধার্থে জেলা পুলিশ থেকে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। ওয়েবসাইটে বিস্তারিত রয়েছে বলে জানিয়েছেন আইজি। তিনি বলেন, 'সংবাদমাধ্যম, ট্যাক্সি অপারেটর, হোটেল মালিকের যত গ্রুপ রয়েছে, সেখানেও হেলাইনের সব তথ্য শেয়ার করা হয়েছে।'

ভারী বৃষ্টিপাতে বিপর্যস্তদের, যাঁদের ঘরবাড়ি বন্যার কবলে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাঁদের জন্য শেল্টার হোমের ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া এরপর যেসব এলাকায় ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে, সেইসব জায়গায় স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। প্রশাসনের তরফ থেকে তাঁদের সবরকম সুযোগ সুবিধার দিকে নজর রাখা হয়েছে।

আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছেন আইজি রাজেশ কুমার যাদব।


```