Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'কোনও রকম চিন্তা করার দরকার নেই, সরকার আছে,' উত্তরবঙ্গের মানুষদের আশ্বাস মমতার

মুখ্যমন্ত্রী পর্যটকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন, “উত্তরবঙ্গে যারা পর্যটনে গিয়েছেন, তাঁরা এখন যেখানে আছেন সেখানেই থাকুন। পুলিশ তাঁদের নিরাপদে সরিয়ে দেবে।"

'কোনও রকম চিন্তা করার দরকার নেই, সরকার আছে,' উত্তরবঙ্গের মানুষদের আশ্বাস মমতার

মমতা বন্দ্যোপাধ্যায়

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 5 October 2025 14:18

দ্য ওয়াল ব্যুরো: অল্প সময়ের প্রবল বৃষ্টিতে (Heavy Rain) বিপর্যস্ত উত্তর ও দক্ষিণবঙ্গের (North Bengal Flood) বিস্তীর্ণ অঞ্চল। এক রাতের টানা বৃষ্টিতে তছনছ উত্তরবঙ্গ, দুই লোহার সেতু ভেঙে পড়েছে, প্লাবিত দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong), জলপাইগুড়ি (Jalpaiguri) ও আলিপুরদুয়ারের বহু এলাকা। দক্ষিণবঙ্গেও একইভাবে ঝড়-বৃষ্টি ও জলবন্দি পরিস্থিতি তৈরি হয়েছে। এই ভয়াবহ অবস্থার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছেন, তিনি নিজে উত্তরবঙ্গে যাচ্ছেন পরিস্থিতি খতিয়ে দেখতে।

রবিবার নবান্ন (Nabanna) থেকে রাজ্যের বিপর্যয় পরিস্থিতির উপর ২৪ ঘণ্টা নজরদারি চালাচ্ছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, “গতরাতে উত্তরবঙ্গে ১২ ঘণ্টায় ৩০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। তার সঙ্গে ভুটান ও সিকিম থেকে অতিরিক্ত জলের চাপ এসে তিস্তা-সহ অন্যান্য নদীগুলিতে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছে।”

মমতা বলেন, “এই পরিস্থিতিতে কয়েকজন ভাই-বোনকে হারিয়েছি আমরা। তাঁদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাই। রাজ্য সরকার নিহতদের পরিবারের পাশে দাঁড়াবে এবং প্রয়োজনীয় সমস্ত সহায়তা পৌঁছে দেবে।”

দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার বিস্তীর্ণ অংশ জলমগ্ন হয়ে পড়েছে। মিরিক, মাটিগাড়া, কালিম্পং-এ ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। মুখ্যমন্ত্রীর দফতর সূত্রে খবর, দুইটি লোহার সেতু ধসে পড়েছে, বহু রাস্তা ভেঙে গিয়েছে বা বন্যার জলে তলিয়ে গিয়েছে।

শনিবার রাত থেকেই মুখ্যমন্ত্রী মুখ্যসচিব মনোজ পন্থ, রাজ্যের ডিজিপি, উত্তরবঙ্গের জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে একাধিক ভারচুয়াল বৈঠক করেছেন। সভায় উপস্থিত ছিলেন গৌতম দেব ও অনীত থাপার মতো জনপ্রতিনিধিরাও। মমতা জানিয়েছেন, “আমি নিজে পরিস্থিতির উপর নজর রাখছি এবং সোমবার মুখ্যসচিবকে নিয়ে উত্তরবঙ্গে যাচ্ছি।”

এছাড়া মুখ্যমন্ত্রী পর্যটকদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন, “উত্তরবঙ্গে যারা পর্যটনে গিয়েছেন, তাঁরা এখন যেখানে আছেন সেখানেই থাকুন। পুলিশ তাঁদের নিরাপদে সরিয়ে দেবে। কোনও রকম চিন্তা করার দরকার নেই, উদ্ধারকার্য ও খরচ সম্পূর্ণ রাজ্যের দায়িত্ব।”

নবান্ন ও সব জেলা সদরেই চালু করা হয়েছে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম (Nabanna Control room)। বিপর্যস্ত এলাকা থেকে কেউ সাহায্যের জন্য যোগাযোগ করতে পারেন নবান্নের ডিজাস্টার ম্যানেজমেন্ট কন্ট্রোল রুমে, 033-2214-3526 / 033-2253-5185
টোল ফ্রি নম্বর: 86979-81070 / 1070


```