Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

গরুমারায় নদীতে ভাসছে গন্ডারের দেহ, জলঢাকার স্রোতে আটকে হাতির দল! বন্যায় ছারখার উত্তরের অরণ্যও

রবিবার সকালে গরুমারা জাতীয় উদ্যানের কাছাকাছি জলঢাকা নদীতে ভেসে উঠেছে এক গন্ডারের দেহ। স্থানীয় বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন। অন্যদিকে, একই এলাকায় নদী পার হতে গিয়ে মাঝস্রোতে আটকে পড়েছে হাতির একটি দল।

গরুমারায় নদীতে ভাসছে গন্ডারের দেহ, জলঢাকার স্রোতে আটকে হাতির দল! বন্যায় ছারখার উত্তরের অরণ্যও

প্রতীকী ছবি (এআই নির্মিত)

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 5 October 2025 19:49

দ্য ওয়াল ব্যুরো: টানা বৃষ্টিতে বানভাসি উত্তরবঙ্গ। দুর্যোগের মুখে প্রায় সব জেলা। পাহাড় থেকে সমতল- সর্বত্রই প্রকৃতির রোষ। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি চলছে। শনিবার রাত থেকেই ধসের খবর মিলছে (North Bengal flood)। শুধু মানুষ নয়, বন্যপ্রাণীরাও রেহাই পাচ্ছে না এই দুর্যোগ থেকে।

রবিবার সকালে গরুমারা জাতীয় উদ্যানের কাছাকাছি জলঢাকা নদীতে ভেসে উঠেছে এক গন্ডারের দেহ। স্থানীয় বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন। অন্যদিকে, একই এলাকায় নদী পার হতে গিয়ে মাঝস্রোতে আটকে পড়েছে হাতির একটি দল (Dooars wildlife disaster)। নদীর জলস্তর দ্রুত বেড়ে যাওয়ায় তারা আর ওপারে যেতে পারেনি। বন দফতরের উদ্ধারকাজ শুরু হলেও বন্যার জেরে কাজ এগোচ্ছে ধীরে।

এদিকে, নকশালবাড়ির মেচি নদীতে করুণ পরিণতি হয়েছে আর এক হস্তিশাবকের। প্রায় ৩০টি হাতির একটি দল নদী পার হচ্ছিল। সেই সময় আচমকা জলের তোড়ে একটি শাবক দলছুট হয়ে তলিয়ে যায় স্রোতে। বনকর্মীরা বহু চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেননি।

একই সঙ্গে ভাইরাল হয়েছে আর এক উদ্বেগজনক ভিডিও। সেখানে দেখা গিয়েছে, জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে ভেসে আসা এক গন্ডার তোর্সা নদীর প্রবল স্রোতের মধ্যে প্রাণ বাঁচানোর মরিয়া চেষ্টা করছে। ভিডিওটি শীলতোর্সা সেতু থেকে নেওয়া হয়েছে বলেই খবর (ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি দ্য ওয়াল)

বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি আশঙ্কাজনক। পাহাড়ে টানা বৃষ্টি এবং ভুটান থেকে নেমে আসা জলের কারণে উত্তরবঙ্গের নদীগুলি- তিস্তা, তোর্সা, জলঢাকা ও মহানন্দা, সবকটির জলস্তর বিপজ্জনক ভাবে বৃদ্ধি পেয়েছে। তরাই ও ডুয়ার্সের অনেক বনাঞ্চল ইতিমধ্যেই প্লাবিত। ফলে কাজিরাঙার মতো দৃশ্য এবার উত্তরবঙ্গেও দেখা যেতে পারে বলে আশঙ্কা করছেন পরিবেশবিদরা।

দার্জিলিং ও কালিম্পঙে ধস নেমে বহু জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। জাতীয় সড়ক ১০-এর একাধিক জায়গায় যান চলাচল বন্ধ। এখনও পর্যন্ত উত্তরবঙ্গজুড়ে কমপক্ষে ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পাহাড়ের জল নামছে সমতলে, যার ফলে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। প্রশাসন জানিয়েছে, ত্রাণ ও উদ্ধারকাজে নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।


```