Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

এখনই দুর্যোগ থামছে না উত্তরবঙ্গে, সোমবার এই ৮ জেলায় ঝড়জলের আশঙ্কা! কবে থেকে কমবে বৃষ্টি?

আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি বর্তমানে বিহার ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। যদিও সেটি এখন অনেকটা দুর্বল, তবে তার প্রভাবে রবিবার উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে।

এখনই দুর্যোগ থামছে না উত্তরবঙ্গে, সোমবার এই ৮ জেলায় ঝড়জলের আশঙ্কা! কবে থেকে কমবে বৃষ্টি?

ফাইল ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 5 October 2025 18:26

দ্য ওয়াল ব্যুরো: একটানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ (North Bengal Weather)। টানা দু’দিন ধরে প্রবল বর্ষণে থমকে গিয়েছে পাহাড় থেকে সমতল- দু’দিকের জীবনযাত্রা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারের একাধিক এলাকায় রাস্তাঘাট ভেসে গিয়েছে, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, বহু মানুষ এখন ঘরছাড়া। পাহাড়ি এলাকায় ধস নেমে বন্ধ হয়ে গিয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক। তিস্তা, তোর্সা, মহানন্দা, জলঢাকা-সহ একাধিক নদীর জলস্তর বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবারও উত্তরবঙ্গের আটটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে, আর দার্জিলিং ও কালিম্পঙের মতো পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কা রয়েছে। জারি করা হয়েছে ‘হলুদ সতর্কতা’। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি বর্তমানে বিহার ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। যদিও সেটি এখন অনেকটা দুর্বল, তবে তার প্রভাবে রবিবার উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। আলিপুরদুয়ার ও কোচবিহারে ‘লাল সতর্কতা’ জারি ছিল, আর দার্জিলিং, কালিম্পঙে ‘কমলা সতর্কতা’।

ভারী বর্ষণের ফলে শিলিগুড়ির পোড়াঝাড় এলাকায় মহানন্দা নদীর বাঁধ ভেঙে জল ঢুকে পড়েছে। ঘরবাড়ি ধসে পড়েছে, বহু মানুষ আশ্রয়হীন। জলদাপাড়ায় হলং নদীর সেতু ভেঙে পর্যটকরা আটকে পড়েছেন স্থানীয় লজে। কোচবিহার শহরের অন্তত ২০টি ওয়ার্ড জলমগ্ন, কোথাও হাঁটু জল, কোথাও কোমর সমান।

দার্জিলিং জেলাতেই এখনও পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর মিলেছে। সিকিম, অসম, মেঘালয়েও ভারী বৃষ্টির প্রভাবে একই চিত্র দেখা গিয়েছে। পাহাড়ি অঞ্চলে ধসের ঝুঁকি আরও বাড়ছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে কিছুটা আশার খবর, মঙ্গলবার থেকে বৃষ্টি কমতে শুরু করবে বলে পূর্বাভাস। আপাতত বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজে নেমেছে। বৃষ্টি কমলেই পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে বলে আশা করছেন স্থানীয় প্রশাসনিক কর্তারা।

এদিকে দক্ষিণবঙ্গেও আগামী কয়েক দিনে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। ৫ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা (Be Aware Alert)। এই সময় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে, সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।


```