Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ওয়াং নদীর টালা বাঁধে জলচাপ বাড়ছে, ভাসতে পারে ডুয়ার্স! বাংলাকে সতর্ক করল ভুটান

ভুটানের ওয়াং নদীর টালা বাঁধের একটি গেট বন্ধ হয়ে যাওয়ায় জল বেরোতে পারছে না। প্রবল বৃষ্টির চাপে বাঁধের উপর দিয়ে জল বইছে। এতে বাঁধের গঠন দুর্বল হয়ে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

ওয়াং নদীর টালা বাঁধে জলচাপ বাড়ছে, ভাসতে পারে ডুয়ার্স! বাংলাকে সতর্ক করল ভুটান

ফাইল ছবি

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 5 October 2025 16:54

দ্য ওয়াল ব্যুরো: প্রকৃতির তাণ্ডবে বিপর্যস্ত উত্তরবঙ্গ (North Bengal)। টানা বৃষ্টিতে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কোচবিহার ও কালিম্পং জেলায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। মিরিক থেকে শুরু করে পার্বত্য অঞ্চলে ভাঙছে ঘরবাড়ি, প্রাণহানির ঘটনাও ঘটেছে। এই কঠিন সময়ে নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে প্রতিবেশী ভুটান (Bhutan)।

ভুটানের ওয়াং নদীর টালা বাঁধের একটি গেট বন্ধ হয়ে যাওয়ায় জল বেরোতে পারছে না। প্রবল বৃষ্টির চাপে বাঁধের উপর দিয়ে জল বইছে। এতে বাঁধের গঠন দুর্বল হয়ে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ভুটান সরকার পশ্চিমবঙ্গ প্রশাসনকে সতর্ক করে জানিয়েছে, যদি টালা বাঁধ ভেঙে যায়, তাহলে বিপুল পরিমাণ জল একসঙ্গে নেমে আসবে এবং ডুয়ার্সের ভুটানঘাট, জয়ন্তী ও আশপাশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে পারে।

ইতিমধ্যেই ভুটানের (Bhutan) বেশ কিছু নদীর জল সীমান্ত পেরিয়ে বাংলার ভিতরে প্রবেশ করছে। সেই কারণে ডুয়ার্সের নদী তীরবর্তী এলাকায় বসবাসকারী মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, টালা বাঁধের গেট খুলে দেওয়ার চেষ্টা চলছে, যাতে জলচাপ কিছুটা কমানো যায়।

গতকাল আলিপুর আবহাওয়া দফতর (Weather Office) উত্তরবঙ্গের একাধিক জেলায় লাল সতর্কতা জারি করেছিল। সেই পূর্বাভাস হুবহু মিলেছে। জলপাইগুড়ির কুর্তিতে ৩৭০ মিমি, ডায়ানায় ৩৪৪ মিমি, বানারহাটে ৩১০ মিমি এবং দার্জিলিংয়ে ২৬১ মিমি বৃষ্টি রেকর্ড হয়েছে।

সিকিমেও ভারী বৃষ্টি হয়েছে- নামথাং, রোংলি ও প্যাকিয়ং-এ বৃষ্টিপাত ১০০ মিমির উপরে। প্রশাসন পাহাড়ি এলাকা ও নদী তীরবর্তী অঞ্চলে মানুষদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।

পূর্বাভাস মতোই গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে বৃষ্টি (North Bengal Weather) চলছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে প্রবল বর্ষণ হয়েছে। টানা বর্ষণের ফলে মাটি আলগা হয়ে যাওয়ায় শনিবার রাত থেকে ধস নামতে শুরু করে। ধসে চাপা পড়ে, জলে তলিয়ে এখনও পর্যন্ত অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গ-সহ কলকাতায় (Kolkata Weather) বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা রয়েছে। শিলিগুড়ি-দার্জিলিং রোহিনী রোডে ধস নামায় সেটিও আপাতত বন্ধ রয়েছে। ধসে উত্তর সিকিমের লাচুংয়ের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে ফলে আটকে পড়েছেন বহু পর্যটক।

বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা, জলঢাকা-সহ প্রায় সমস্ত নদী। যার ফলে দার্জিলিঙের দুধিয়া ব্রিজের পিলারে ফাটল দেখা দিয়েছে। ঝুলছে একাংশ। ধসের ফলে শিলিগুড়ির সঙ্গে ঋষিখোলা, পেডংয়ে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, একই অবস্থা মিরিকেরও।

পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আগামিকাল অর্থাৎ সোমবার উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে খোলা হয়েছে ২৪ ঘণাটার কন্ট্রোল রুম। যেকোনও অসুবিধায় পাশে রয়েছে রাজ্য সরকার। উদ্ধারকাজও চলছে দ্রুত গতিতে।


```