Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়ের

আর একটু বৃষ্টি হলেই ডুববে কোচবিহার, জলপাইগুড়িতে লাল সতর্কতা, দার্জিলিঙে কমলা!

আবহাওয়াবিদদের পরামর্শ, পাহাড়ি অঞ্চলের মানুষকে ধসপ্রবণ এলাকা এড়িয়ে চলতে হবে। বজ্রপাতের সময় খোলা জায়গা থেকে দূরে থাকতে হবে এবং বিদ্যুৎচালিত যন্ত্রপাতি ব্যবহার বন্ধ রাখার পরামর্শও দেওয়া হয়েছে।

আর একটু বৃষ্টি হলেই ডুববে কোচবিহার, জলপাইগুড়িতে লাল সতর্কতা, দার্জিলিঙে কমলা!

ছবি এআই

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 5 October 2025 16:19

দ্য ওয়াল ব্যুরো: অল্প সময়ের ব্যবধানে উত্তরবঙ্গে ফের ভয়াবহ বৃষ্টির পূর্বাভাস (North Bengal Heavy Rain)। রবিবার আবহাওয়া দফতর (Weather Office) জানিয়েছে, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় কোচবিহার (Cooch Behar) ও জলপাইগুড়ি  (Jalpaiguri) জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় জারি করা হয়েছে লাল সতর্কতা (Take Action Alert)। অন্যদিকে দার্জিলিংয়ে (Darjeeling) ঘোষণা করা হয়েছে কমলা সতর্কতা (Be Prepared Alert)।

আবহাওয়াবিদদের পূর্বাভাস, কোচবিহার ও জলপাইগুড়িতে একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭ থেকে ২০ সেমি পর্যন্ত) হতে পারে। সঙ্গে বজ্রঝড়, বিদ্যুৎ চমকানো এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বইবে। এই পরিস্থিতিতে স্থানীয় বন্যা, ভূমিধস এবং রাস্তা ও ঘরবাড়ি ক্ষতির আশঙ্কা রয়েছে।

দার্জিলিং জেলার পাশাপাশি উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা। এই জেলাগুলিতেও ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদদের সতর্কবাণী, হঠাৎ বৃষ্টির জেরে নদীর জলস্তর বিপজ্জনকভাবে বেড়ে যেতে পারে।

ইতিমধ্যে তিস্তা, তোর্সা, রায়ডাক ও জলঢাকা নদীর জলস্তর বৃদ্ধি নিয়ে চিন্তা বাড়ছে প্রশাসনের। বিশেষত পাহাড়ি এলাকা দার্জিলিং ও কালিম্পংয়ে ধস নামার আশঙ্কা প্রবল।

এদিকে দক্ষিণবঙ্গেও আগামী কয়েক দিনে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। ৫ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা (Be Aware Alert)। এই সময় ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে, সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।

আবহাওয়া দফতরের সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, শনিবার রাতে উত্তরবঙ্গে ৩০০ মিমি-রও বেশি বৃষ্টি নথিবদ্ধ হয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার এবং দার্জিলিং জেলার একাধিক এলাকায় অতি ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রঝড় ও প্রবল দমকা হাওয়ার ঘটনা ঘটেছে।

আবহাওয়া দফতরের পর্যবেক্ষণ অনুযায়ী, উত্তর বিহার ও সংলগ্ন এলাকায় তৈরি হওয়া নিম্নচাপ দুর্বল হলেও সংশ্লিষ্ট ঘূর্ণাবর্ত এখনও সক্রিয় রয়েছে, যা উত্তরবঙ্গের আবহাওয়ার উপর সরাসরি প্রভাব ফেলছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস (IMD Forecast):

  • ৬ অক্টোবর: আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের সব জেলায় বজ্রঝড় ও ৩০-৪০ কিমি বেগের দমকা হাওয়া হতে পারে।
  • ৭ অক্টোবর: মালদা ও দক্ষিণ দিনাজপুরে বজ্রঝড়সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা।
  • ৮ অক্টোবর: উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
  • ৯ থেকে ১১ অক্টোবর: একাধিক জেলায় হালকা বৃষ্টি বা বজ্রঝড় হতে পারে।

আবহাওয়াবিদদের পরামর্শ, পাহাড়ি অঞ্চলের মানুষকে ধসপ্রবণ এলাকা এড়িয়ে চলতে হবে। বজ্রপাতের সময় খোলা জায়গা থেকে দূরে থাকতে হবে এবং বিদ্যুৎচালিত যন্ত্রপাতি ব্যবহার বন্ধ রাখার পরামর্শও দেওয়া হয়েছে।

হাওয়া অফিসের বার্তা, “বৃষ্টির জেরে ফসল ও সম্পত্তির ক্ষতির আশঙ্কা প্রবল। মানুষ ও গবাদি পশুকে নিরাপদ স্থানে সরানো, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা এবং অস্থায়ী ঘরবাড়ি থেকে দূরে থাকা এখনই সবচেয়ে প্রয়োজনীয়।”


```