Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

টাকা ফেরত নেওয়ার বদলে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য, আসলে মুখ বন্ধ করাতে চেয়েছিল: শামিম

 এসএসসিতে নিয়োগ দুর্নীতিকাণ্ডে (SSC Recruitment Scam) চাকরি হারানো গ্রুপ সি (Group C) ও গ্রুপ ডি (Group D) প্রার্থীদের যে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার।

টাকা ফেরত নেওয়ার বদলে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য, আসলে মুখ বন্ধ করাতে চেয়েছিল: শামিম

ফিরদৌস শামিম

শেষ আপডেট: 20 June 2025 12:19

দ্য ওয়াল ব্যুরো: এসএসসিতে নিয়োগ দুর্নীতিকাণ্ডে (SSC Recruitment Scam) চাকরি হারানো গ্রুপ সি (Group C) ও গ্রুপ ডি (Group D) প্রার্থীদের যে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার, তাতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছেন আপাতত আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। এই চার সপ্তাহের মধ্যে হলফনামা দিতে হবে রাজ্যকে। ততদিন শিক্ষাকর্মীরা কোনও ভাতা পাবেন না।

এ ব্যাপারে আইনজীবী ফিরদৌস শামিম জানিয়েছেন, "মহামান্য বিচারপতি অমৃতা সিনহা রাজ্য সরকার যে গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মচারীদের ভাতা দিতে চেয়েছিলেন, তার উপর ২৬ সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন। এই সময়ের মধ্যে রাজ্যসরকার হলফনামা জমা দেবেন, তার ভিত্তিতে আমরা দু'সপ্তাহের মধ্যে উত্তর দেব। তারপর মামলাটি আবার শোনা হবে।"

তিনি বলেন "রাজ্য সরকার যে ঘোষণা করেছিল গ্রুপ সি ও গ্রুপ ডি শিক্ষাকর্মীদের যথাক্রমে ২৫ হাজার এবং ২০ হাজার করে ভাতা দেবেন, এটা বেআইনি কারণ যে নিয়োগ হয়েছিল বিভিন্ন স্কুলগুলোতে, সেগুলোতে পর্বতপ্রমাণ দুর্নীতি হয়েছিল বলেই সেটি সুপ্রিম কোর্ট বাতিল করেছিল। বাতিল করার পর ওয়েস্ট বেঙ্গল স্টেট এডুকেশন বোর্ড চেয়েছিল, অন্ততপক্ষে কিছুদিনের জন্য শিক্ষাকর্মীরা স্কুলে যান। কিন্তু সেক্ষেত্রেও শীর্ষ আদালত জানায় যে না তার কারণ এই গ্রুপ সি ও ডি নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে। যাঁরা সাদা খাতা জমা দিয়ে চাকরিতে ঢুকলেন, তাঁদের থেকে টাকা ফেরত নেওয়ার কথা বলা হয়েছে, সেই টাকা ফেরত নেওয়ার বদলে মাসে মাসে তাঁদেরই ভাতা দেবে? এটা একেবারেই হয় না বলেই সিদ্ধান্তে স্থগিতাদেশ দেওয়া হয়েছে।"

ফিরদৌস জানান, এই নিয়োগ দুর্নীতির সঙ্গে সরকারি আধিকারিক থেকে শুরু করে মন্ত্রিসভার সদস্যরাও যুক্ত রয়েছেন। টাকা আদায়ের বদলে এরাই ভাতা দেওয়ার কথা বলেছেন। এটা হয় না। যোগ্য চাকরিপ্রার্থীরাও জানিয়েছেন, কেন সাদা খাতা জমা দেওয়ার পরেও ভাতা দেওয়া হবে অযোগ্যদের! তেমন হলে সকলকে ভাতা দিক রাজ্য। এহেন সওয়াল-জবাবের পরই রাজ্যের ভাতা দেওয়ার সিদ্ধান্তের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে।


```