Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

এসএসসির নিয়োগে গতি আনতে বড় উদ্যোগ রাজ্যের, প্রস্তাব গেল মন্ত্রিসভায়

হঠাৎ এই পদ তৈরির কারণ কী? কাদের নিয়োগ করা হবে এই পদে?

এসএসসির নিয়োগে গতি আনতে বড় উদ্যোগ রাজ্যের, প্রস্তাব গেল মন্ত্রিসভায়

গ্রাফিক্স-দ্য ওয়াল।

শেষ আপডেট: 16 June 2025 18:56

দ্য ওয়াল ব্যুরো: স্কুল সার্ভিস কমিশনে (School Service Commission) যুগ্ম সচিবের (Deputy Secretary Post) জন্য দুটি পদ তৈরি বিষয়ে আলোচনা শুরু হল। সূত্রের খবর, এ ব্যাপারে মন্ত্রিসভায় (Cabinet) প্রস্তাব এসেছে। শীঘ্রই ওই প্রস্তাব কার্যকরী করা হতে পারে।

নিয়োগে দুর্নীতির অভিযোগে (Recruitment Corruption) স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) ২০১৬ সালের আস্ত প্যানেল বাতিল করেছে সুপ্রিমকোর্ট (Supreme Court)। যার জেরে চাকরিহারা প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। এ ব্যাপারে ৩১ মে'র মধ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিল আদালত। আদালতের নির্দেশ মেনে গত ৩০ মে রাজ্যের তরফে স্কুল সার্ভিস কমিশনের তরফে শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য নতুন বিধি প্রকাশ করা হয়েছে।

সেক্ষেত্রে বিপুল সংখ্যক এই নিয়োগ প্রক্রিয়ায় গতি আনতেই এসএসসিতে এবার যুগ্ম সচিবের জন্য দুটি পদ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে বলে অনেকের মত।

হঠাৎ এই পদ তৈরির কারণ কী? কাদের নিয়োগ করা হবে এই পদে?

নবান্ন সূত্রের খবর, এতদিন এসএসসিকে সচিব এবং সহকারী সচিবের পদ ছিল। এবার যুগ্ম সচিবের দুটি পদ তৈরি করার প্রস্তাব দেওয়া হয়েছে। একজন যুগ্ম সচিব পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলি দেখবেন অপরজন প্রশাসনিক কাজকর্ম।

মন্ত্রিসভায় প্রস্তাব পাস হওয়ার পর ডব্লউবিসিএস এর সিনিয়ার ডেপুটি সেক্রেটারি ব়্যাঙ্কের অফিসারদের মধ্যে থেকেই দু'জনকে বেছে নেওয়া হবে এসএসসির এই নয়া পদে। এর ফলে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রে অনেক বেশি গতি আসবে বলেই মত রাজ্যের। সে কারণেই স্কুল সার্ভিস কমিশনে অতিরিক্ত সচিবের জন্য দুটি পদ তৈরির ভাবনা।


```