Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

SSC: 'জবাবের খোঁজে' বিধানসভা অভিযানে চাকরিহারারা, মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ চান তাঁরা

তাঁরা বলছেন, শিক্ষক-শিক্ষাকর্মীরা আদতে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বলি হয়েছেন। তাই জবাবদিহি করতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই।

SSC: 'জবাবের খোঁজে' বিধানসভা অভিযানে চাকরিহারারা, মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ চান তাঁরা

চাকরিহারাদের মিছিল - নিজস্ব ছবি

শেষ আপডেট: 16 June 2025 14:21

দ্য ওয়াল ব্যুরো: সোমবার থেকে নতুন করে এসএসসি পরীক্ষার (SSC) ফর্ম ফিলাপ। কিন্তু চাকরিহারাদের একটা বড় অংশ এই পরীক্ষায় আবার অংশ নিতে চান না। সেই প্রেক্ষিতে পরীক্ষা প্রক্রিয়া বাতিলের দাবি সহ আরও একাধিক দাবিতে সোমবার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল করছেন তাঁরা। লক্ষ্য, বিধানসভায় (Bidhansabha) গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দেখা করা।

ধামসা-মাদল বাজিয়ে বিধানসভা অভিযান করছেন চাকরিহারাদের একাংশ। এদিকে তাঁদেরই অপর একাংশ বিকাশ ভবনে গেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি দিতে। গত ৩ দিন ধরে সেন্ট্রাল পার্কে আন্দোলন করছেন এসএসসি মামলার চাকরিহারারা। সেই প্রেক্ষিতে সোমবারের তাঁদের এই মিছিলকে কেন্দ্র করে আরও উত্তেজনা বেড়েছে।

চাকরিহারাদের মূল দাবি, যোগ্যদের চাকরি যেভাবেই হোক ফিরিয়ে দিতে হবে। তাঁরা বলছেন, শিক্ষক-শিক্ষাকর্মীরা আদতে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বলি হয়েছেন। তাই এই পরিস্থিতিতে জবাবদিহি করতে হবে রাজ্যের প্রাতিষ্ঠানিক প্রধান অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই। এদিকে, তাঁদের বিশেষ কিছু দাবি রয়েছে এই অভিযান ঘিরে, তা হল-

১) ২২ লক্ষ পরীক্ষার্থীর ওএমআর মিরর ইমেজ কপি (OMR MIRROR IMAGE COPY) অবিলম্বে প্রকাশ করতে হবে।

২) OMR এর ভিত্তিতে সকল যোগ্যদের নির্ভুল এবং নিখুঁত তালিকা অবিলম্বে প্রকাশ করতে হবে। 

৩) এসএসসি প্রকাশিত পরীক্ষার বেআইনি নিয়োগ নোটিশ এবং বেআইনি গেজেট অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

৪) বিধানসভায় জরুরি অধিবেশন ডেকে এই সমস্যার সমাধান করতে হবে।

৫) ২০১৬ প্যানেলের সকল যোগ্য শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীদের সসম্মানে চাকরিতে বহাল এবং চাকরিতে যোগদানের দিন থেকে চাকরির ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

এর আগে শুক্রবার বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও দেখা করেন চাকরিহারা যোগ্য শিক্ষক মঞ্চের ৫ জন প্রতিনিধি।

এরই মধ্যে গত ১৩ জুন রাত ১টা থেকে ১০ জন চাকরিহারা আমরণ অনশনে বসেছেন চাকরিহারা যোগ্য শিক্ষকরা (SSC Job Deprived)। অনশনের মাঝেই ৬ জন অনশনকারী অসুস্থ হয়ে পড়েছেন। তবু তাঁদের এক চুলও টলানো যাচ্ছে না। মুখ্যমন্ত্রী যতক্ষণ না দেখা করছেন ও সুপ্রিম কোর্টের (Supreme Court) রায় পুর্ণবিবেচনা করা হচ্ছে ততক্ষণ তাঁরা অনশন (Hunger Strike) চালিয়ে যাবেন বলে ঠিক করেছেন।  


```