Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

SSC: নিয়োগ প্রক্রিয়ায় বাধা নেই, নয়া বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট

স্পষ্ট জানান হল, নয়া বিধিতে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারবে এসএসসি।

SSC: নিয়োগ প্রক্রিয়ায় বাধা নেই, নয়া বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট

ফাইল ছবি

শেষ আপডেট: 9 June 2025 12:16

দ্য ওয়াল ব্যুরো: এসএসসি-র (SSC) নতুন বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা হয়েছিল। কিন্তু সেই ইস্যুতে হস্তক্ষেপ করল না রাজ্যের উচ্চ আদালত। স্পষ্ট জানান হল, নয়া বিধিতে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারবে এসএসসি। অর্থাৎ, আগামী ১৬ জুন নিয়োগ প্রক্রিয়ায় ওপর কোনও বিধিনিষেধ চাপাল না কলকাতা হাইকোর্ট।

নিয়োগে দুর্নীতির অভিযোগে এসএসসির ২০১৬ সালের গোটা প্যানেলটাই বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। ৩১ মে'র মধ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছিল আদালত। আদালতের নির্দেশ মেনে গত ৩০ মেরাজ্যের তরফে স্কুল সার্ভিস কমিশনের তরফে শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য নতুন বিধি প্রকাশ করা হয়। তাতেই শুরু হয় বিতর্ক। নতুন বিধিতে আপত্তি তুলেই আদালতের দ্বারস্থ হয় একাংশ।

নতুন বিজ্ঞপ্তিতে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা এবং ক্লাস নেওয়ার দক্ষতার ওপর জোর দেওয়া হয়েছে। বলা হয়েছে লিখিত পরীক্ষা নেওয়া হবে ৬০ নম্বরের। আগে এটি ছিল ৫৫ নম্বরের। শিক্ষাগত যোগ্যতার উপরে থাকবে সর্বোচ্চ ১০ নম্বর। আগে এটি ছিল ৩৫ নম্বর। শিক্ষকতার অভিজ্ঞতার ওপর দেওয়া হয়েছে সর্বোচ্চ ১০ নম্বর। 

বিধি অনুসারে, প্যানেল এবং ওয়েটিং লিস্টের মেয়াদ থাকবে প্রথম কাউন্সেলিংয়ের পর থেকে এক বছর পর্যন্ত। তবে মামলাকারীর বক্তব্য ছিল, অযোগ্যদের বাঁচাতে চাইছে সরকার। তাই সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কিন্তু সেই আবেদন কার্যত মানল না কলকাতা হাইকোর্ট। নতুন বিজ্ঞপ্তি মামলায় হস্তক্ষেপ করল না।

বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন, আপাতত নিয়োগ প্রক্রিয়া স্বাভাবিক ভাবে চলবে। তবে ফের কোনও সমস্যা তৈরি হলে তখন আদালত বিষয়টি দেখবে। নাহলে আগামী জুলাই মাসেই নির্ধারিত দিনে মামলা শুনবে আদালত।


```