Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালক

বিদেশ ভ্রমণে নিতে হবে অনুমতি, শর্মিষ্ঠাকে জামিন দিয়ে বলল কলকাতা হাইকোর্ট

এই মামলার আগের শুনানিতে কেস ডায়েরি তলব করা হয়েছিল। বৃহস্পতিবার বিচারপতি বেশকিছু দিক খতিয়ে দেখে ১০ হাজার টাকা বন্ডে শর্মিষ্ঠার জামিন মঞ্জুর করেন।

বিদেশ ভ্রমণে নিতে হবে অনুমতি, শর্মিষ্ঠাকে জামিন দিয়ে বলল কলকাতা হাইকোর্ট

শর্মিষ্ঠা পানোলি

শেষ আপডেট: 5 June 2025 15:41

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি পার্থ সারথি চট্টোপাধ্যায় তাঁর জামিনের আবেদন খারিজ করেছিলেন। বক্তব্য ছিল, বাক স্বাধীনতা থাকলেই ধর্মীয় ভাবাবেগে আঘাত করা যায় না। তবে বৃহস্পতিবার জামিন পেলেন শর্মিষ্ঠা পানোলি (Sharmistha Panoli)। বিচারপতি রাজা বাসু চৌধুরী শর্তসাপেক্ষে তাঁর জামিনের আর্জি (Bail Plea) মঞ্জুর করেছেন।

এই মামলার আগের শুনানিতে কেস ডায়েরি তলব করা হয়েছিল। বৃহস্পতিবার বিচারপতি বেশকিছু দিক খতিয়ে দেখে ১০ হাজার টাকা বন্ডে শর্মিষ্ঠার জামিন মঞ্জুর করেন। তবে তাঁকে শর্ত দেওয়া হয়েছে, নিয়মিত তদন্তকারী আধিকারিকের সঙ্গে তদন্তে সহযোগিতা করতে হবে তাঁকে। যদি পড়াশোনার জন্য তিনি পুনে যেতে চান, সেক্ষেত্রে আদালতের অনুমতি নিয়ে যেতে পারবেন। তবে আপাতত তাঁর বিদেশযাত্রার উপরে নিষেধাজ্ঞা থাকবে। অন্যদিকে শর্মিষ্ঠার পুলিশি নিরাপত্তা সুনিশ্চিত করবে রাজ্য। বলা হয়েছে, পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে পুলিশকে।

গুরুগ্রাম থেকে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার এই আইনের ছাত্রীকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। তাঁর বিরুদ্ধে গার্ডেনরিচ থানায় প্রথম অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই প্রেক্ষিতেই হয় গ্রেফতারি। আলিপুর আদালতে তোলা হলে ১২ জুন পর্যন্ত তাঁকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। তবে তারপরই তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন।

গত শুনানিতে জামিন না পেলেও বৃহস্পতিবার তা পেয়ে গেছেন শর্মিষ্ঠা। যদিও এদিন অ্যাডভোকেড জেনারেল কিশোর দত্ত এই নির্দেশের বিরোধিতা করেছিলেন। তাঁর বক্তব্য ছিল, অভিযোগ অপরাধমূলক, মামলার তদন্ত প্রাথমিক পর্যায় রয়েছে তাই জামিন দেওয়া ঠিক হবে না। কিন্তু কলকাতা হাইকোর্ট আইনের ছাত্রীর ভবিষ্যতের কথা ভেবেই সিদ্ধান্ত নিয়েছে। আদালতের বক্তব্য, অপরাধ করেছেন তিনি তবে ভবিষ্যতের কথা ভেবে তাঁকে জামিন দেওয়া হচ্ছে। একই সঙ্গে এও জানান হয়েছে, অভিযুক্ত ছাত্রী কলকাতার বাসিন্দা নন। তাই এই মামলার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নিম্ন আদালত।

এদিকে শর্মিষ্ঠার বাবা ইতিমধ্যেই সংবাদমাধ্যমে বিস্ফোরক অভিযোগ করেছেন। দাবি, তাঁর মেয়েকে খুন, ধর্ষণ এমনকী মাথা কেটে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছিল। শুধু তাই নয়, অ্যাসিড হামলা এবং পুড়িয়ে মারার মতো ভয়ঙ্কর হুমকিও দেওয়া হয়েছে। তিনি এও বলেন, হুমকির মাত্রা এতটাই ভয়াবহ হয়ে উঠেছিল যে তাঁরা বাধ্য হন ফোন বন্ধ করে দিতে এবং সিম কার্ড খুলে ফেলতে।


```