Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল

ফের ধাক্কা রাজ্যের, চাকরিহারা শিক্ষাকর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ

রাজ্য সরকার ঘোষণা করে, সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারানো গ্রুপ সি প্রার্থীদের প্রতি মাসে ২৫ হাজার টাকা এবং গ্রুপ ডি-দের ২০ হাজার টাকা ভাতা দেওয়া হবে। বিচারপতি সিনহা শুনানির সময় প্রশ্ন তুলেছিলেন - হঠাৎ করেই কেন এত তাড়াহুড়ো করে ভাতা ঘোষণা করা হল? আর ২৫ হাজার বা ২০ হাজার—এই অঙ্ক কীভাবে ঠিক হল? 

ফের ধাক্কা রাজ্যের, চাকরিহারা শিক্ষাকর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ

বিচারপতি অমৃতা সিনহা

শেষ আপডেট: 20 June 2025 11:51

দ্য ওয়াল ব্যুরো: এসএসসিতে নিয়োগ দুর্নীতিকাণ্ডে (SSC Recruitment Scam) চাকরি হারানো গ্রুপ সি (Group C) ও গ্রুপ ডি (Group D) প্রার্থীদের ভাতা দেওয়ার সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। 

বিচারপতি অমৃতা সিনহা তাঁর নির্দেশে জানিয়েছেন, আপাতত আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। অর্থাৎ এই নির্দেশের পর ফের ধাক্কা খেল রাজ্য সরকার। 

চলতি বছরের মে মাসে রাজ্য সরকার ঘোষণা করেছিল, সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারানো গ্রুপ সি প্রার্থীদের প্রতি মাসে ২৫ হাজার টাকা এবং গ্রুপ ডি-দের ২০ হাজার টাকা ভাতা দেওয়া হবে। এই সিদ্ধান্ত ঘিরেই শুরু হয় আইনি লড়াই। কলকাতা হাইকোর্টে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করে একাধিক পক্ষ। তাদের দাবি, এই ভাতা দেওয়া সুপ্রিম কোর্টের রায়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। বিচারপতি অমৃতা সিনহাও মামলার শুনানিতে রাজ্যকে উদ্দেশ্য করে একাধিক প্রশ্ন করেন। শুক্রবারের নির্দেশে বোঝা গেল, রাজ্যের থেকে যুক্তিসঙ্গত উত্তর পাননি তিনি। 

কলকাতা হাইকোর্টের নির্দেশের পর আইনজীবী ফিরদৌস শামীম বলেন, পাহাড়প্রমাণ দুর্নীতির প্রমাণ মেলায় সুপ্রিম কোর্ট ২৬ হাজার চাকরি বাতিল করেছিল। এই শিক্ষক-শিক্ষাকর্মীদের ক্ষেত্রেও যোগ্য-অযোগ্য বাছাই হয়নি। রাজ্য সরকার চেয়েছিল এদের আরও কিছুদিন স্কুলে যাওয়া চালু রাখতে কিন্তু সর্বোচ্চ আদালত সেটাতেও মান্যতা দেয়নি। তাই ভাতার বিষয়টিই কার্যত আইনসিদ্ধ হতে পারে না। তিনি এও অবগত করেন, আগামী ৪ সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টে রাজ্য সরকারকে হলফনামা দিতে হবে এই বিষয়ে। 

ঘটনা হল, ২০১৬ সালের এসএসসি প্যানেল থেকে প্রায় ২৬ হাজার নিয়োগ বাতিল করে সুপ্রিম কোর্ট। তাঁদের মধ্যে অনেকেই ছিলেন গ্রুপ সি ও ডি-তে কর্মরত। সেই নিয়োগ বাতিল হওয়ার পর রাজ্য সরকার ওই ভাতা দেওয়ার কথা ঘোষণা করে। তবে হাইকোর্টে মামলা হলে বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন তোলেন, “হঠাৎ করেই কেন এত তাড়াহুড়ো করে ভাতা ঘোষণা করা হল? আর ২৫ হাজার বা ২০ হাজার—এই অঙ্ক কীভাবে ঠিক হল? কীসের ভিত্তিতে নির্ধারিত?” তাঁর বক্তব্য, কোনও আলোচনাই হয়নি, কোনও স্ক্রুটিনিও হয়নি। তাহলে এত দ্রুত সিদ্ধান্ত কেন?''

পাল্টা রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত যুক্তি দেন, ভাতা ঘোষণার সিদ্ধান্ত আইনের পরিপন্থী নয় এবং মামলা গ্রহণযোগ্য কি না, সেটাই প্রথমে বিবেচনা করা উচিত। যদিও সেই যুক্তি গ্রাহ্য হল না। 


```