Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

'অযথা বন্ধ রাখার প্রয়োজন নেই', ওবিসি বিতর্কের মাঝেই পুরসভায় নতুন নিয়োগে সম্মতি হাইকোর্টের

পুরনো নিয়োগ আপাতত স্থগিত থাকলেও, নতুন করে নিয়োগের পথে এগোনো যেতে পারে। তবে এর জন্য কিছু নির্দিষ্ট শর্ত দিয়েছেন তিনি।

'অযথা বন্ধ রাখার প্রয়োজন নেই', ওবিসি বিতর্কের মাঝেই পুরসভায় নতুন নিয়োগে সম্মতি হাইকোর্টের

ফাইল ছবি

শেষ আপডেট: 19 June 2025 15:07

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা পুরসভায় (KMC) সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগে নতুন করে প্রক্রিয়া শুরুর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বৃহস্পতিবার বিচারপতি কৌশিক চন্দ (Justice Kaushik Chanda) জানান, ওবিসি সংরক্ষণ সংক্রান্ত (OBC) বিতর্কের প্রেক্ষিতে পুরনো নিয়োগ আপাতত স্থগিত থাকলেও, নতুন করে নিয়োগের পথে এগোনো যেতে পারে। তবে এর জন্য কিছু নির্দিষ্ট শর্ত দিয়েছেন তিনি।

পুরসভা সূত্রে জানা গেছে, কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে কলকাতা পুরনিগম তাদের শূন্যপদের তালিকা আগামী সাত দিনের মধ্যে পাঠাবে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরে। দফতরকে সেই তালিকা অনুমোদন করতে হবে নির্ধারিত সময়ের মধ্যেই। তার পরই পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করবে।

সম্প্রতি ওবিসি সংরক্ষণ নীতি নিয়ে রাজ্যে তৈরি হয়েছে আইনি বিতর্ক। হাইকোর্টের পর্যবেক্ষণ, রাজ্যের ২০১০ সালের পর প্রকাশিত ওবিসি তালিকা বৈধ নয়। সেই পরিপ্রেক্ষিতেই কলকাতা পুরসভার পুরনো নিয়োগ প্রক্রিয়া স্থগিত করে কমিশন। তবে আদালত স্পষ্ট করে জানিয়েছে, ২০১০ সালের আগের যে ওবিসি জনগোষ্ঠী সংরক্ষণের আওতায় ছিল, তাদের অন্তর্ভুক্ত করে নতুন নিয়োগ প্রক্রিয়া চালু করা যেতে পারে।

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, আইন মোতাবেক ২০১০ সালের আগে তালিকাভুক্ত ওবিসি শ্রেণির জন্য সর্বোচ্চ ৭ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা রাখতে হবে।

এই নির্দেশ দিয়ে বিচারপতি কৌশিক চন্দ বলেছেন, “কোনও নিয়োগ, কোনও ভর্তি অযথা বন্ধ রাখার প্রয়োজন নেই। ডিভিশন বেঞ্চ তার রায়ে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে, ৬৬টি ওবিসি সম্প্রদায়কে ধরে ৭ শতাংশ সংরক্ষণ নীতি মেনে নিয়োগ করা যাবে।” এই নির্দেশের পরে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে আর কোনও আইনি জটিলতা থাকছে না। বিচারপতি চন্দের পর্যবেক্ষণ, “যথাযথ সংরক্ষণ নীতি মেনে, নির্দিষ্ট সম্প্রদায়গুলিকে অন্তর্ভুক্ত করে পুরসভা নিয়োগ চালু করতে পারবে। অতিরিক্ত দেরি কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।”


```