Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রে

আমদাবাদ বিমান দুর্ঘটনার জের, কলকাতা বিমানবন্দর সংলগ্ন বহুতল নির্মাণে নয়া বিধি

বিমানবন্দর সংলগ্ন বহুতল নির্মাণের ক্ষেত্রে আগে থেকেই কিছু নিয়ম ছিল। সতর্কতা হিসেবে এবার আরও কিছু নতুন নিয়ম যোগ করা হচ্ছে । সেই সঙ্গে এলাকাও বৃদ্ধি করা হচ্ছে। 

আমদাবাদ বিমান দুর্ঘটনার জের, কলকাতা বিমানবন্দর সংলগ্ন বহুতল নির্মাণে নয়া বিধি

গ্রাফিক্স-দ্য ওয়াল।

শেষ আপডেট: 19 June 2025 14:50

দ্য ওয়াল ব্যুরো: আমদাবাদ বিমান দুর্ঘটনার (Ahmedabad plane crash) জেরে সতর্কতা হিসেবে এবার একগুচ্ছ পদক্ষেপ (New directives) নিল কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ (Kolkata airport)। 

বিমানবন্দর সংলগ্ন বহুতল নির্মাণের ক্ষেত্রে আগে থেকেই কিছু নিয়ম ছিল। সতর্কতা হিসেবে এবার আরও কিছু নতুন নিয়ম যোগ করা হচ্ছে (construction of multi-storey buildings)। সেই সঙ্গে সুরক্ষা-নজরদারির সীমারেখাও বৃদ্ধি করা হচ্ছে।এজন্য ইতিমধ্যে কলকাতা বিমানবন্দর সংলগ্ন পুরসভাগুলিকে বিমানবন্দর কর্তৃপক্ষর তরফে নোটিস পাঠানো হয়েছে বলেও খবর। কী কী নিয়ম মানতে হবে, তা পরিষ্কার করে জানানো হয়েছে ওই নির্দেশিকায়।

গত ১২ জুন আমদাবাদ বিমানবন্দর (Ahmedabad Plane Crash) থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার (Air India Plane Crash) লন্ডনগামী বিমান এআই-১৭১। ভয়ঙ্কর বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই আগুনে ভস্মীভূত হয়ে যায় সেটি। ভেঙে পড়ে স্থানীয় একটি মেডিক্যাল কলেজের হস্টেলে। ওই বিমানে ২৪২ জন যাত্রী ও ক্রু ছিলেন। প্রাণে বেঁচেছেন মাত্র একজন। ওই ঘঠনা থেকে শিক্ষা নিয়ে সারা দেশেই বিভিন্ন বিমানবন্দর কর্তৃপক্ষ একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করছে। এবার সেই তালিকায় যুক্ত হল কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষও।

জানা যাচ্ছে, এ্যাপারে বিমানবন্দর সংলগ্ন একাধিক পুরসভাকে নোটিস পাঠিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। নির্দেশ স্পষ্ট—এয়ারপোর্ট থেকে ২০ কিমি সীমানার মধ্যে কোনও বহুতল নির্মাণের আগে বাধ্যতামূলকভাবে এয়ারপোর্ট অথরিটির ছাড়পত্র নিতে হবে। এর আগে এই সীমারেখা ১০ কিমির মধ্যে ছিল। এবার সেই পরিধি বেড়ে হয়েছে দ্বিগুণ। ফলে নতুনভাবে এই নিয়মের আওতায় আসছে মধ্যমগ্রাম, নিউ ব্যারাকপুর, উত্তর দমদম এবং বিধাননগরের একাধিক এলাকা।

বিমানবন্দরের ফানেল জোন ঘিরে আগে থেকেই কিছু বিধিনিষেধ ছিল। যেমন, মধ্যমগ্রামের ২৬, ২৭ এবং ২৮ নম্বর ওয়ার্ডে দু’তলার বেশি ভবন নির্মাণে নিষেধাজ্ঞা ছিল। এবার সেইসব নিয়ম আরও কঠোরভাবে কার্যকর হবে বলেই মনে করা হচ্ছে।

নিউ ব্যারাকপুরের ফতেশা খালের পাশেও বহুতল নির্মাণে লাগবে বিশেষ অনুমতি। যে কেউ বাড়ি বানাতে চাইলে, তাকে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে। ছাড়পত্র মিললে তবেই পুরসভা প্ল্যান পাস করবে।

আগে সর্বোচ্চ ৪৫ মিটার পর্যন্ত উচ্চতায় বাড়ি নির্মাণের অনুমতি দেওয়া হত। এবার সেই উচ্চতায়ও লাগবে কড়াকড়ি—নিয়ন্ত্রণ আসতে চলেছে বলে ইঙ্গিত মিলেছে সূত্রের মাধ্যমে। তবে যে সব বহুতল ইতিমধ্যেই গড়ে উঠেছে, সেগুলো নিয়ে কী হবে? নতুন করে তাদের কোনও নোটিস যাবে কি না, তা স্পষ্ট নয়। এনিয়ে জল্পনা শুরু হয়েছে সংশ্লিষ্ট মহলে।

বিশেষজ্ঞদের মতে, আমদাবাদের ঘটনার পর দেশের সমস্ত ব্যস্ত এয়ারপোর্টগুলিকে নিয়েই কেন্দ্রীয় স্তরে সতর্কতা জারি হয়েছে। কলকাতাও তার বাইরে নয়। প্রশাসনের তরফে নির্দেশ, নিরাপত্তা ও বিমান চলাচলে কোনওরকম ঝুঁকি নেওয়া যাবে না। এ ব্যাপারে শীঘ্রই রাজ্য সরকারের সঙ্গে এয়ারপোর্ট কর্তৃপক্ষ একটি যৌথ পর্যালোচনা করতে পারে বলে খবর।


```