Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

'বিধানসভার ভেতরে কি বম্ব ব্লাস্ট করব'? দু'ধরনের চেকিং নিয়ে প্রশ্ন অগ্নিমিত্রার

যদি নিরাপত্তার স্বার্থেই চেকিং করা হয়, তাহলে কেন মুখ্যমন্ত্রী-সহ বাকি মন্ত্রীদের গাড়িও চেকিং করা হবে না, সেই প্রশ্নও তোলেন অগ্নিমিত্রা।

'বিধানসভার ভেতরে কি বম্ব ব্লাস্ট করব'? দু'ধরনের চেকিং নিয়ে প্রশ্ন অগ্নিমিত্রার

গ্রাফিক্স- দ্য ওয়াল।

শেষ আপডেট: 19 June 2025 12:49

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকদিন ধরে বিধানসভার (West Bengal Assembly) প্রবেশ পথে চেকিংয়ের (Security checking) কড়াকড়ি শুরু হয়েছে। বুধবার এ নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধী দলনেতা। এবার শুভেন্দুর (Suvendu Adhikari) সুরে প্রশ্ন তুললেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলও (Agnimitra Paul)।

এদিন বিধানসভায় প্রবেশের মুখে নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসায় জড়ান অগ্নিমিত্রা। পরে তিনি বলেন, "চেকিংয়ের নামে বেছে বেছে বিজেপির বিধায়কদের গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে। কেন আমরা কি ভিতরে বম্ব ব্লাস্ট করব?"

খানিক থেমে জবাবও দিয়েছেন অগ্নিমিত্রা নিজেই। সম্প্রতি মুর্শিদাবাদে হিংসা পরিস্থিতি তৈরি হয়েছিল। ওই প্রসঙ্গ টেনে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিজেপি বিধায়ক বলেন, "মুর্শিদাবাদে মানুষকে যখন কচুকাটা করা হয় তখন পুলিশের কাছে খবর থাকে না। যত নিয়ম শুধু আমাদের বেলায়।"

যদি নিরাপত্তার স্বার্থেই চেকিং করা হয়, তাহলে কেন মুখ্যমন্ত্রী-সহ বাকি মন্ত্রীদের গাড়িও চেকিং করা হবে না, সেই প্রশ্নও তোলেন অগ্নিমিত্রা।

বিধানসভার গেটে রক্ষীদের চেকিং নিয়ে বুধবার প্রশ্ন তুলেছিলেন বিরোধী দলনেতাও। শুভেন্দু বলেন, "যদি নিরাপত্তার প্রশ্ন থাকে তাহলে বিধানসভা সব গেটেই চেকিং হওয়া দরকার। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  ও সব মন্ত্রীরা যে গেট দিয়ে প্রবেশ করেন সেখানে চেকিং করা হয় না।" কটাক্ষের সুরে শুভেন্দু এও বলেন, "তাহলে ওই গেটটার নাম মমতা গেট বলে লিখে দিক!" এবার একই প্রশ্ন তুললেন অগ্নিমিত্রাও।

এদিন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল বিধানসভায় প্রবেশের সময় তাঁর গাড়ি চেকিং করতে চান রক্ষীরা। বিজেপি বিধায়িকার অভিযোগ, গাড়ির ড্যাশবোর্ডে থাকা পদ্মফুলের পতাকা নিয়েও রক্ষীরা আপত্তি জানান। পরে অগ্নিমিত্রা বলেন, "তৃণমূলের এমএলএদের গাড়িতে বড় বড় করে তৃণমূলের প্রতীক লেখা থাকলে অসুবিধে নেই, শুধু আমাদের গাড়িতে পদ্মফুলের প্রতীক থাকলেই যত আপত্তি। দুরকমের নিয়ম চলছে বিধানসভাতে। ভেতরেও দু ধরনের নিয়ম, বিজেপির এমএলএদের কথা বলতে দেওয়া হবে না, মাইক বন্ধ করে দেওয়া হয়।" 

এ ব্যাপারে অবশ্য স্পিকারের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি। প্রতিক্রিয়া এলে প্রতিবেদনে আপডেট করা হবে।


```