সম্প্রতি বিহারে কনস্টেবল নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে প্রশ্নপত্র ফাঁসের প্রসঙ্গ উঠে আসে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর, সেই প্রশ্নপত্র ছাপা হয়েছিল মধ্যমগ্রামের ছাপাখানায়।

নিজস্ব চিত্র।
শেষ আপডেট: 19 June 2025 13:18
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার সাত সকালে রাজ্যে ফের ইডির (ED) হানা। এদিন সকালে মধ্যমগ্রাম (Madhyamgram) থানার ১৪২ ওল্ড যশোর রোডে গঙ্গানগর মিত্র কমপ্লেক্সে একটি কোম্পানির ছাপাখানা অফিসে হানা দেন তদন্তকারীরা। দুপুর পর্যন্ত ওই সংস্থার অফিসে তল্লাশি অভিযান চলছে।
সম্প্রতি বিহারে কনস্টেবল নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে প্রশ্নপত্র ফাঁসের প্রসঙ্গ উঠে আসে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের খবর, সেই প্রশ্নপত্র ছাপা হয়েছিল মধ্যমগ্রামের ছাপাখানায়।
সেই তদন্ত করতে গিয়ে ২০২৪ সালের নীট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রসঙ্গ উঠে আসে তদন্তকারী আধিকারিকদের হাতে। সেই সূত্রেই এই অভিযান বলে খবর।
জানা যাচ্ছে, প্রশ্নপত্র ফাঁসের পিছনে আর্থিক দুর্নীতির তদন্ত করতেই এদিন দিল্লি থেকে কলকাতায় এসে পৌঁছন ইডি আধিকারিকরা। মধ্যমগ্রাম থানার ১৪২ ওল্ড যশোর রোড গঙ্গানগর মিত্র কমপ্লেক্সের ব্লেসিং সিক্রেট প্রেস প্রাইভেট লিমিটেডে ওই ছাপাখানায় চলছে তল্লাশি অভিযান।
পুরো অফিস ও সংলগ্ন এলাকা ঘিরে রেখেছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তবে এই অভিযানের বিষয়ে ইডির তরফে অফিসিয়ালি এখনও কোনও বিবৃতি জানানো হয়নি।