Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

বনগাঁ আদালতে বিচারককে হেনস্থায় ঘটনায় দোষী সাব্যস্ত সাত আইনজীবী, কড়া বার্তা হাইকোর্টের

একাধিক আইনজীবী এজলাসে ঢুকে চিৎকার-চেঁচামেচি শুরু করেন, বিচারকের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন। চাপের জেরে অসুস্থ হয়ে পড়েন বিচারক সোমা চক্রবর্তী। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়।

বনগাঁ আদালতে বিচারককে হেনস্থায় ঘটনায় দোষী সাব্যস্ত সাত আইনজীবী, কড়া বার্তা হাইকোর্টের

ফাইল ছবি

শেষ আপডেট: 19 June 2025 19:06

দ্য ওয়াল ব্যুরো: বনগাঁ আদালতের (Bongaon Court) এজলাসে বিচারক সোমা চক্রবর্তীকে হেনস্থার ঘটনায় সাতজন আইনজীবীকে (Lawyers) দোষী সাব্যস্ত করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। তবে এই মুহূর্তে তাঁদের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তবে আদালতের কড়া বার্তা, ভবিষ্যতে এই ধরনের আচরণ পুনরায় ঘটলে রেয়াত করা হবে না।

বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার জানায়, “ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটলে, এই মামলার সঙ্গে তা যুক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সেই কাজ করবে হাইকোর্ট প্রশাসন।” কিন্তু ঘটনাটি ঠিক কী?

২০২৩ সালের এপ্রিল মাস। বনগাঁ আদালতে বিচারক সোমা চক্রবর্তী এজলাসে একটি মামলার শুনানি হচ্ছিল। সেই সময়ে আইনজীবীদের একটি অংশ এজলাসে প্রবেশ করে তীব্র বিক্ষোভ দেখাতে শুরু করে। জানা যায়, এক ল ক্লার্কের মৃত্যুকে কেন্দ্র করে সেই সময় বনগাঁ বার অ্যাসোসিয়েশন কর্মবিরতির ডাক দিয়েছিল। কিন্তু বিচারক সোমা চক্রবর্তী এজলাসে শুনানি চালিয়ে যাচ্ছিলেন। সেই কারণেই ক্ষোভে ফেটে পড়েন আইনজীবীরা।

অভিযোগ, আইনজীবী পায়েল রায় যখন আদালতে একটি মামলা লড়ছিলেন, তখনই উত্তেজনা চরমে ওঠে। একাধিক আইনজীবী এজলাসে ঢুকে চিৎকার-চেঁচামেচি শুরু করেন, বিচারকের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন। এই চাপের জেরে অসুস্থ হয়ে পড়েন বিচারক সোমা চক্রবর্তী। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়।

এই ঘটনাকে আদালতের অবমাননা এবং গুরুতর অপরাধ বলে মনে করে কলকাতা হাইকোর্ট স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করে। দীর্ঘ শুনানির পরে সাতজন আইনজীবীকে দোষী সাব্যস্ত করা হয়। তবে এখনই তাঁদের বিরুদ্ধে কোনও শাস্তির নির্দেশ দেয়নি আদালত। 


```