Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

ডিভিসি-র জল ছাড়ায় বিপত্তি, দামোদরে ডুবে গেল ১৫টি বালি বোঝাই লরি

ডিভিসি সূত্রে জানা গেছে, মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে বুধবার প্রায় ৪০ হাজার কিউসেক জল ছাড়া হয়। যদিও জলছাড়ার পূর্ব ঘোষণা করা হয়েছিল ডিভিসির তরফে এবং জেলা প্রশাসনের তরফে। 

ডিভিসি-র জল ছাড়ায় বিপত্তি, দামোদরে ডুবে গেল ১৫টি বালি বোঝাই লরি

ডুবে গেছে লরি - ফাইল ছবি

শেষ আপডেট: 19 June 2025 18:39

দ্য ওয়াল ব্যুরো: ডিভিসি (DVC) থেকে লাগাতার জল ছাড়ার জেরে আচমকা ফুলেফেঁপে উঠেছে দামোদর নদ (Damodar River)। আর তার ফলেই গলসীর গোহগ্রামে ডুবে গেল একে একে ১৫টি বালি বোঝাই লরি (Land-Carring Lorries)। পূর্ব বর্ধমানের এই এলাকায় বিপাকে পড়েছেন বালি ব্যবসায়ীরা, কারণ অধিকাংশ লরিই আটকে পড়েছে নদীর মাঝখানে।

ডিভিসি সূত্রে জানা গেছে, মাইথন ও পাঞ্চেত (Mython and Panchet) জলাধার থেকে বুধবার প্রায় ৪০ হাজার কিউসেক জল ছাড়া হয়। যদিও জলছাড়ার পূর্ব ঘোষণা করা হয়েছিল ডিভিসির তরফে এবং জেলা প্রশাসনের তরফে। তা সত্ত্বেও দামোদরে বালি বোঝাই করতে গিয়ে বিপদে পড়েছেন বহু চালক ও শ্রমিক।

বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বৃষ্টির প্রকোপ কিছুটা কম থাকলেও, দুপুরের পর থেকে ফের বৃষ্টি বাড়ে। মাইথনে বৃহস্পতিবার বৃষ্টিপাত হয়েছে ৫৯.৮০ মিমি, পাঞ্চেতে ৩৬.৬০ মিমি, তেনুঘাটে ৪৩.০০ মিমি, এবং তিলাইয়ায় ৫৬.৪০ মিমি। এর ফলেই আশঙ্কা করা হচ্ছে, শুক্রবার ফের জল ছাড়ার পরিমাণ বাড়তে পারে।

স্থানীয় বাসিন্দা বাবুল শেখ ও কালীপদ ঘোষ জানিয়েছেন, নদীর জল হু হু করে বাড়ছে। দুপুর গড়াতেই নদীতে থাকা লরিগুলিকে তাড়াহুড়ো করে ফিরিয়ে আনার চেষ্টা শুরু হয়। কিন্তু তার মধ্যে দুটি লরি আচমকাই বিকল হয়ে পড়ে। এরপর জেসিবি মেশিন দিয়েও সেগুলি উদ্ধার সম্ভব হয়নি।

বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুর ব্যারাজ থেকে জল ছাড়ার পরিমাণ কিছুটা কমে হয় ৩৫ হাজার ২০০ কিউসেক, কারণ পাঞ্চেত ও মাইথনে তুলনামূলকভাবে জলাধারে কম বৃষ্টি হয়েছে। তবে পশ্চিম বর্ধমান, ঝাড়খণ্ড ও পুরুলিয়ায় নতুন করে বৃষ্টির জেরে শুক্রবার আবার জল ছাড়ার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা।

জেলা প্রশাসনের এক কর্তা জানান, জলছাড়ার সতর্কতা আগেই জারি করা হয়েছিল, কিন্তু তা মানা হয়নি বলেই এই বিপত্তি। পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনে উদ্ধার ও পুনরুদ্ধার ব্যবস্থাও নেওয়া হবে।

এই ঘটনার পরে ফের প্রশ্ন উঠেছে — জলছাড়ার আগে কি যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছিল? আর স্থানীয় বালি ব্যবসায়ীরা কেন সতর্কতা অগ্রাহ্য করে নদীতে গাড়ি নামালেন? ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, তার জন্য কড়া নজরদারি চালু করা হোক, এমনই দাবি সকলের।


```