Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

রাতভর টানা বৃষ্টিতে জাতীয় সড়ক ১০-এ ধস, বিপর্যস্ত কালিম্পং-সিকিম যোগাযোগ

বিশেষ করে মেল্লি এবং কির্নে অঞ্চলের মাঝে রাস্তা দারুনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পথে ভারী যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করেছে কালিম্পং জেলা প্রশাসন। লিকুভিড়ের কাছাকাছি এলাকায় পাহাড় থেকে লাগাতার পাথর গড়িয়ে পড়ায় বিপদের আশঙ্কা বেড়েছে।

রাতভর টানা বৃষ্টিতে জাতীয় সড়ক ১০-এ ধস, বিপর্যস্ত কালিম্পং-সিকিম যোগাযোগ

বিপর্যস্ত জাতীয় সড়ক ১০

শেষ আপডেট: 19 June 2025 12:27

সায়ন সাহা, কালিম্পং

টানা বৃষ্টিপাতে ফের বিপর্যস্ত হয়ে পড়ল পাহাড়ি পথে যোগাযোগ। বুধবার রাত থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টির জেরে কালিম্পং ও সিকিম যাওয়ার লাইফলাইন জাতীয় সড়ক ১০-এ একাধিক জায়গায় ধস নেমেছে। পাহাড় থেকে লাগাতার নেমে আসছে বড় বড় পাথর ও বোল্ডার। ফলে জায়গায় জায়গায় ভেঙে পড়েছে রাস্তা। যান চলাচলে বিধিনিষেধ জারি করেছে প্রশাসন।

বিশেষ করে মেল্লি এবং কির্নে অঞ্চলের মাঝে রাস্তা দারুনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পথে ভারী যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করেছে কালিম্পং জেলা প্রশাসন। লিকুভিড়ের কাছাকাছি এলাকায় পাহাড় থেকে লাগাতার পাথর গড়িয়ে পড়ায় বিপদের আশঙ্কা বেড়েছে। ফলে ওই অঞ্চলে মোতায়েন করা হয়েছে ট্রাফিক পুলিশ। পরিস্থিতি বুঝেই মিলছে যান চলাচলের অনুমতি।

কালিম্পংয়ের পুলিশ সুপারের দফতর থেকে জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে, “জাতীয় সড়ক ১০-এর একাধিক অংশ ক্ষতিগ্রস্ত। লিকুভিড়ের কাছে পাহাড় বেয়ে পাথর নামছে। নিরাপত্তার কথা মাথায় রেখেই যান চলাচলে নিয়ন্ত্রণ রাখা হয়েছে।”

এই মুহূর্তে পর্যটক এবং সাধারণ যাত্রীদের নিরাপত্তাকেই গুরুত্ব দিচ্ছে প্রশাসন। তবে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টা চলছে দ্রুতগতিতে। রাস্তার পরিস্থিতি বিবেচনা করে তবেই পাহাড়ের পথে যাত্রীদের রওনা দেওয়ার পরামর্শ দিচ্ছে প্রশাসন।


```