Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

‘মমতার ভয় না পেয়ে নিজের দায়িত্ব পালন করুন, মা কালী রক্ষা করবেন’, সরকারি আধিকারিকদের শুভেন্দু

সরকারি আধিকারিকদের উদ্দেশে তাঁর বার্তা, “আপনাদের সাংবিধানিক দায়িত্ব পালন করার এটাই সঠিক সময়। সিনিয়রদের চাপে এতদিন অনেক কিছু সহ্য করেছেন। এখন সময় এসেছে আইনি অধিকার প্রয়োগ করার।

‘মমতার ভয় না পেয়ে নিজের দায়িত্ব পালন করুন, মা কালী রক্ষা করবেন’, সরকারি আধিকারিকদের শুভেন্দু

শুভেন্দু অধিকারী

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 7 August 2025 16:09

দ্য ওয়াল ব্যুরো: “মমতার কুমিরের কান্নায় প্রভাবিত হবেন না ডব্লিউবিসিএস আধিকারিকরা। নির্বাচন কমিশনের নির্দেশে এফআইআর নথিভুক্ত না করার সিদ্ধান্ত শুধুমাত্র রাজ্য সরকারি কর্মীদের রক্ষার জন্য নয়, বরং আইপ্যাক এবং তাদের ঘনিষ্ঠদের আড়াল করতেই এই পদক্ষেপ।” বৃহস্পতিবার নিজের এক্স হ্যান্ডেলে এমনটাই লিখে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

শুভেন্দুর অভিযোগ, আইপ্যাকের (I PAC) হয়ে কাজ করা একাধিক ব্যক্তি ভোট ব্যবস্থার ভিতরে ‘ডেটা এন্ট্রি অপারেটর’-এর ছদ্মবেশে ঢুকে পড়েছে। তাদের বিরুদ্ধে ভুয়ো ভোটার (Voter List) নাম নথিভুক্ত করা, হিন্দু ভোটারদের নাম তালিকা থেকে মুছে ফেলা এবং বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ভোটার তালিকায় জায়গা করে দেওয়ার মতো গুরুতর অভিযোগ তুলেছেন তিনি।

টুইটে শুভেন্দু লেখেন, “বছরের পর বছর ধরে এই ‘সায়েন্টিফিক রিগিং’-এর প্রক্রিয়া চালু হয়েছে। আইপ্যাকের প্রতীক জৈন ও তাঁর সহযোগীরা, যাঁরা মমতা ও তাঁর ভাইপোর ‘অবৈধ অর্থে’ মোটা টাকা পাচ্ছেন, তাঁরাই এই পুরো ব্যবস্থাকে কব্জা করেছেন।”

সরকারি আধিকারিকদের উদ্দেশে তাঁর বার্তা, “আপনাদের সাংবিধানিক দায়িত্ব পালন করার এটাই সঠিক সময়। সিনিয়রদের চাপে এতদিন অনেক কিছু সহ্য করেছেন। এখন সময় এসেছে আইনি অধিকার প্রয়োগ করার। মমতা তাঁর মন্ত্রিসভা, বিধায়ক, দলীয় কর্মীদের আত্মবলিদান দিয়েছেন, কিন্তু নিজে ও তাঁর ভাইপোকেই বাঁচাতে চাইছেন। অন্য কারও জন্য তাঁর উদ্বেগ নেই।”

শেষে শুভেন্দু সরকারি আধিকারিকদের উপদেশ দিয়ে লেখেন, “ভয় বা পক্ষপাত ভুলে নিজেদের দায়িত্ব পালন করুন। মা কালী আপনাদের মমতার চক্রব্যূহ থেকে রক্ষা করবেন।”


```