Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক পত্নীকে টার্গেট করছে কমিশন! হোয়াটসঅ্যাপে চলছে নেতাদের হেনস্থার ছক? সরাসরি কমিশনকে চিঠি তৃণমূলেরIPL 2026: আজ আদৌ খেলবেন তো? ‘চোটগ্রস্ত’ বিরাটের অনুশীলনের ভিডিও দেখে ছড়াল উদ্বেগনৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?

'ভয়ে পালিয়ে পুলিশকে নামাচ্ছেন সাদা বাড়ি রক্ষায়', নবান্ন অভিযান নিয়ে মমতাকে বিঁধলেন শুভেন্দু

নির্যাতিতার বাবা-মা থেকে শুরু করে প্রতিবাদী জুনিয়র ডাক্তাররা - সকলের অভিযোগ, পুলিশ চেষ্টা করছে এবং নবান্ন অভিযান বন্ধ করতে। পুরনো মামলার নোটিস পাঠানো থেকে শুরু করে, রাস্তা বন্ধের ব্যবস্থা, সবই করা হচ্ছে।

'ভয়ে পালিয়ে পুলিশকে নামাচ্ছেন সাদা বাড়ি রক্ষায়', নবান্ন অভিযান নিয়ে মমতাকে বিঁধলেন শুভেন্দু

শুভেন্দু অধিকারী

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 7 August 2025 07:20

দ্য ওয়াল ব্যুরো: আগামী ৯ তারিখ আরজি কর কাণ্ডের (RG Kar Case) এক বছর। সে দিন সম্পূর্ণ ন্যায়বিচারের দাবিতে নবান্ন অভিযানের (Nabanna Abhijan) ডাক দিয়েছেন নির্যাতিতার বাবা-মা (Victim Parents)। তৃণমূল ছাড়া সকল রাজনৈতিক দল এবং সাধারণ মানুষকে তাতে যোগ দেওয়ার আর্জিও করা হয়েছে। কিন্তু অভিযোগ, এই অভিযান আটকাতে নানাবিধ চেষ্টা করছে পুলিশ-প্রশাসন। সেই নিয়েই নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)।

নির্যাতিতার বাবা-মা থেকে শুরু করে প্রতিবাদী জুনিয়র ডাক্তাররা - সকলের অভিযোগ, পুলিশ চেষ্টা করছে এবং নবান্ন অভিযান বন্ধ করতে। পুরনো মামলার নোটিস পাঠানো থেকে শুরু করে, রাস্তা বন্ধের ব্যবস্থা, সবই করা হচ্ছে। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী খোদ অন্য জেলায় রয়েছেন। এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ক্ষোভ উগরে দিয়ে পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা।

শুভেন্দুর কথায়, 'নির্যাতিতার মা-বাবা তাঁদের কৃতি সন্তানের সঙ্গে ঘটে যাওয়া নারকীয় অধ্যায়ের এক বছর পর, নবান্ন যাওয়ার আহ্বান দিয়েছেন রাজ্যের পুলিশ মন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রীর কাছে জবাব তলব করতে ওনার পাহাড় প্রমাণ ব্যর্থতার জন্য, কিন্তু সেই ভয়ে আগেভাগেই ঝাড়গ্রামে প্রশাসনিক কর্মসূচির অজুহাতে একেবারে শহর ছেড়ে পালিয়েছেন মাননীয়া!' তাঁর আরও সংযোজন, মুখ্যমন্ত্রীর অবর্তমানে, সারা রাজ্যের পুলিশ কে কী ভাবে পথে নামবে, সেই ব্যবস্থা করতে সব বড় বড় পুলিশকর্তাদের বৈঠক হয়েছে হাওড়ার শিবপুর পুলিশ লাইনে।

বুধবার দিল্লি গেছেন নির্যাতিতার বাবা-মা। যাওয়ার আগে তাঁরা বলে গেছেন, মুখ্যমন্ত্রীকে ১৪ থেকে নামাতেই নবান্ন অভিযান হবে। তিনি না থাকলেও স্বরাষ্ট্রসচিব বা অন্য কোনও উচ্চ পদমর্যাদার আধিকারিককে স্মারকলিপি দেওয়া হবে। এদিকে শুভেন্দুর খোঁচা, 'ডাক্তার বোনের উপর শারীরিক অত্যাচার এবং তাঁর মৃত্যুর জন্য প্রধান দায়ী, মেয়েটির মা-বাবাকে এত ভয় পেয়েছেন যে, নিজে ভয়ে ঝাড়গ্রাম পালিয়েছেন, আর গোটা রাজ্যের পুলিশকে হাওড়ার নীল বাড়ি রক্ষা করতে পথে নামাচ্ছেন!'

 

এদিকে আবার কলকাতা হাইকোর্টে নবান্ন অভিযান রুখতে দায়ের হয়েছে নতুন মামলা। বক্তব্য, এই অভিযান হলে হাওড়ার জনজীবন ব্যাহত হয়। এর আগেও একাধিকবার নবান্ন অভিযানের বিরোধিতায় মামলা হয়েছে। এবারও হল। এটাই দেখার, শনিবারের নবান্ন অভিযান নিয়ে আদালত কী বলে।


```