Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

RG Kar: 'মেয়ের স্বপ্নপূরণ যারা হতে দেয়নি, তাদের শান্তিতে থাকতে দেব না', প্রতিজ্ঞা মায়ের

৯ তারিখ নবান্ন অভিযানের ডাক দিয়েছেন নির্যাতিতার বাবা-মা। কিন্তু অভিযোগ, মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগ নিয়েছেন সেই কর্মসূচি রুখতে।

RG Kar: 'মেয়ের স্বপ্নপূরণ যারা হতে দেয়নি, তাদের শান্তিতে থাকতে দেব না', প্রতিজ্ঞা মায়ের

ফাইল ছবি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 6 August 2025 13:28

দ্য ওয়াল ব্যুরো: আরজি কর কাণ্ডের (RG Kar Case) প্রতিবাদী জুনিয়র ডাক্তাররা অভিযোগ তুলেছেন যে, আগামী ৮-৯ তারিখের কর্মসূচি আটকাতে পুলিশ-প্রশাসন নানা চেষ্টা করছে। পুরনো মামলার নোটিস পাঠানো হচ্ছে অনেককে। সেই সূত্র ধরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানা করলেন আরজি করের নির্যাতিতার মা (Victim Parents)। তাঁর কটাক্ষ, 'আসলে উনি থ্রেট কালচারের মুখ্যমন্ত্রী, তাই আমাদের ভয় পেয়েছেন।'

৯ তারিখ নবান্ন অভিযানের ডাক দিয়েছেন নির্যাতিতার বাবা-মা। কিন্তু অভিযোগ, মুখ্যমন্ত্রী নিজে উদ্যোগ নিয়েছেন সেই কর্মসূচি রুখতে। সেই পরিপ্রেক্ষিতেই নির্যাতিতার মায়ের দাবি, ''আমাদের বিশ্বাস, মেয়ের খুন-ধর্ষণের ঘটনায় মুখ্যমন্ত্রীও জড়িত। সেই কারণেই নবান্ন অভিযান হতে দিতে চাইছেন না তিনি। কিন্তু আমরা পিছিয়ে আসব না, মেয়ের বিচারের দাবিতে আন্দোলন করে যাব।''  

এই কথা বলতেই বলতেই অতীতে ফিরে যান তিনি। বলেন, ''আমরা সাধারণ থাকতে চেয়েছিলাম। মেয়ে যখন ছোটবেলায় স্বপ্ন দেখত ডাক্তার হওয়ার, তখন আমরা টালির বাড়িতে থাকতাম। পরে মেয়ে আর ওর বাবা মিলে বাড়ি তৈরি করল। মৃত্যুর ৪ মাস আগে গাড়িও কিনেছিল মেয়ে। এখন বেঁচে থাকলে এমডি-তে গোল্ড মেডেলের স্বপ্নও পূরণ হয়ে যেত। সেটা যারা হতে দেয়নি, তাদের আমরা শান্তিতে থাকতে দেব না।''

নির্যাতিতার বাবার বক্তব্য ছিল, মুখ্যমন্ত্রীকে ১৪ তলা থেকে নামানোর জন্যই হতে চলেছে নবান্ন অভিযান। সেই প্রসঙ্গে তাঁর মা বলেন, মুখ্যমন্ত্রীকে সরাতে না পারলে আগামী দিনে পশ্চিমবঙ্গ আর থাকবে না। কেউ একে নিজের রাজ্য বলতে পারবে না। তিনি টানেন ২৬ হাজার চাকরিহারাদের কথা, জলে ডুবে ৫ মাসের শিশুর মৃত্যুর কথা। এই কারণেই বারবার সকলকে তাঁদের আর্জি, একজোট হয়ে পথে নামুন, নবান্ন অভিযানে সামিল হোন।  


```