Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'বাংলাদেশি-রোহিঙ্গারা চলে গেলে চিৎপটাং', ভুয়ো ভোটার নিয়ে মুখ্যমন্ত্রীকে তোপ শুভেন্দুর

বন্যাত্রান, ভুয়ো ভোটার-সহ একাধিক ইস্যু নিয়ে প্রশ্ন তুললেন তিনি। একইসঙ্গে ২৬-এর নির্বাচনে তৃণমূলকে 'বিসর্জন'-এর ডাক দিলেন বিজেপি নেতা।

'বাংলাদেশি-রোহিঙ্গারা চলে গেলে চিৎপটাং', ভুয়ো ভোটার নিয়ে মুখ্যমন্ত্রীকে তোপ শুভেন্দুর

ফাইল চিত্র

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 7 August 2025 13:25

দ্য ওয়াল ব্যুরো: ঘাটালের বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বন্যাত্রাণ, ভুয়ো ভোটার-সহ একাধিক ইস্যু নিয়ে প্রশ্ন তুললেন তিনি। একইসঙ্গে ২৬-এর নির্বাচনে তৃণমূলকে 'বিসর্জন'-এর ডাক দিলেন বিজেপি নেতা।

এদিন সভামঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এবং ফিরহাদ হাকিমকে একযোগে আক্রমণ করেন বিরোধী দলনেতা। বলেন, 'এঁদের লক্ষ্য বাংলাদেশি, রোহিঙ্গাদের বাঁচাতে হবে। কারণ তৃণমূল চলে গেলে দিদি চিৎপটাং।' 

ক'দিন আগেই বন্যা পরিস্থিতি পরিদর্শনে ঘাটালে গেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই সফরকেও কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। বলেন, "মুখ্যমন্ত্রী এসে ডাঙায় দাঁড়িয়েছিলেন। চটি পড়ে ক্যামেরার সামনে এসে কেবল 'তু খিচ মেরি ফটো'।" তারপর মুখ্যমন্ত্রী কী কী বলেছিলেন সেই বিষয়গুলিও উল্লেখ করেন তিনি। 

মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন ঘাটালের সাংসদ-অভিনেতা দেবও। তাঁকেও তীব্র ভাষায় আক্রমণ করে শুভেন্দু বলেন, 'একজন চিটিংবাজ। সংসদে সবথেকে কম উপস্থিতি এই তিনবারের সাংসদের। ভোটের সময় একবার আসে, আর বলে আই লাভ ইউ।' 

মুখ্যমন্ত্রী বাংলার পরিযায়ী শ্রমিকদের ফিরে আসার বার্তা দিয়েছেন, তাঁদের জন্য মাসিক ১০০০ টাকা ভাতা চালু করা হবে বলেও ঘোষণা করেছেন। এনিয়ে পাল্টা শুভেন্দু বলেন, 'তাঁদের মাসে ১ লক্ষ টাকার বেশি রোজগার। গুজরাত, দিল্লির মতো বিভিন্ন রাজ্যে গিয়ে প্রচুর টাকা রোজগার করেন। সেই টাকা দিয়ে বাংলায় এসে জমি কেনেন।' 

পরিসংখ্যান তুলে ধরে বন্যাত্রাণ নিয়েও রাজ্যের কাছে প্রশ্ন তুলে ধরেন বিরোধী দলনেতা।  

আজ ঘাটালের বানভাসি জনগণের প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন শুভেন্দু অধিকারী। ঘাটালের হাসপাতাল মোড় থেকে সেন্ট্রাল বাস স্ট্যান্ড পর্যন্ত মিছিল করেন তিনি। মিছিলে সামিল হয়েছিলেন স্থানীয় বিজেপি নেতা থেকে শুরু করে বহু দলীয় কর্মী। 

টানা বৃষ্টিতে ঘাটালে (Ghatal) প্রতি বছরই বন্যা পরিস্থিতি তৈরি হয়। এর সমাধান 'ঘাটাল মাস্টার প্ল্যান'। যা নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত প্রায়ই শোনা যায়। মঙ্গলবার ঘাটালে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, 'ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য করছে। ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বর্ষার পরই কাজ শুরু হবে।' ওইদিনও জল ছাড়া নিয়ে ডিভিসিকে কাঠগড়ায় তুলেছিলেন মুখ্যমন্ত্রী।

তাঁর কথায়, 'নদীমাতৃক দেশ বাংলা, নেপালে বৃষ্টি হলে উত্তরবঙ্গ ভেসে যায়। আর ডিভিসি, মাইথন, পাঞ্চেত থেকে জল ছাড়ার কারণে দক্ষিণবঙ্গ প্লাবিত হয়।'’ 
 


```