Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

'ট্রাম্পকে তো পুজো করত, যারা ছবি তুলেছে তারা উত্তর দেবে', শুল্ক ইস্যুতে খোঁচা অভিষেকের

নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প 'ভাল বন্ধু' বলেই বিশ্বের রাজনৈতিক মহলে পরিচিত। একাধিক সময়ে তাঁরা একে অপরকে এইভাবেই সম্বোধন করেছেন।

'ট্রাম্পকে তো পুজো করত, যারা ছবি তুলেছে তারা উত্তর দেবে', শুল্ক ইস্যুতে খোঁচা অভিষেকের

ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 7 August 2025 12:34

দ্য ওয়াল ব্যুরো: ভারতকে শুল্ক-বানে বিদ্ধ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৫ শতাংশের পর আরও বাড়তি ২৫ শতাংশ শুল্ক ইতিমধ্যে চাপিয়েছেন তিনি। হুঁশিয়ারি দিয়েছেন 'সেকেন্ডারি স্যাংশন'-এরও। ভারত আপাতত এই সিদ্ধান্তের বিরোধিতা করে পাল্টা কড়া বার্তা দিয়েছে। তবে শুল্ক নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা এখনও স্পষ্ট করেনি। লোকসভার তৃণমূল দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই জায়গাতেই প্রশ্ন তুললেন - ট্রাম্পকে কারা পুজো করত?

নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প 'ভাল বন্ধু' বলেই বিশ্বের রাজনৈতিক মহলে পরিচিত। একাধিক সময়ে তাঁরা একে অপরকে এইভাবেই সম্বোধন করেছেন। এখন শুল্ক ইস্যুতে মোদী সরকারকে বিঁধে কার্যত খোঁচাই দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, 'এই নিয়ে আমাদের প্রশ্ন করা উচিত নয়। যাদের ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ছবি রয়েছে, তাঁদের গিয়ে প্রশ্ন করতে হবে।'

মোদী এবং ট্রাম্প ভারত-আমেরিকায় একে অপরের হয়ে প্রচার করেছিলেন। সেই প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, ''ট্রাম্পের হয়ে দেশে প্রচার করেছিলেন খোদ নরেন্দ্র মোদী, বিজেপির নেতারা। এমনকী তাঁর দীর্ঘায়ু কামনা করে যজ্ঞ পর্যন্ত করা হয়েছে। অন্যদিকে, টেক্সাসে গিয়ে প্রচার সেরেছিলেন মোদী। এখন তাঁরা সরকারে থাকাকালীনই হঠাৎ এই পরিমাণ চাপ সৃষ্টি করা হচ্ছে।'' এই পরিপ্রেক্ষিতেই অভিষেকের প্রশ্ন, 'কোথায় গেল ৫৬ ইঞ্চির ছাতি?' পাশাপাশি তিনি এও বলেন, ভারত সরকারের উচিত কড়াভাবে এর মোকাবিলা করা।

সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ভারতের অর্থনীতিকে 'মৃত' বলে কটাক্ষ করেছিলেন। তারও পাল্টা দিয়ে অভিষেকের হুঁশিয়ারি, অন্য কেউ ভারত সম্পর্কে এমন কথা বলতে পারে না। বললে তার বিরোধিতা করা উচিত। হতে পারে দেশের অর্থনীতি ভাল জায়গায় নেই, কিন্তু তা মৃত বলে তিনি মানেন না - সাফ কথা তাঁর। 


```