Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

নন্দীগ্রামে শুভেন্দুর বিপক্ষে তৃণমূলের প্রার্থী পবিত্র কর, খুব ওজনদার হল কি

ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে এবার শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) প্রার্থী করেছে বিজেপি। সোমবার নয়াদিল্লি থেকে তা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়েছে। তার পর থেকেই রাজ্য রাজনীতিতে কৌতূহল ছিল যে নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে কাকে প্রার্থী করবে তৃণমূল (TMC candidate list 2026)। কোনও হেভিওয়েট প্রার্থী দেবে কি? কে তিনি? কী তাঁর নাম? 

নন্দীগ্রামে শুভেন্দুর বিপক্ষে তৃণমূলের প্রার্থী পবিত্র কর, খুব ওজনদার হল কি

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 17 March 2026 18:01

দ্য ওয়াল ব্যুরো: ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে এবার শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) প্রার্থী করেছে বিজেপি। সোমবার নয়াদিল্লি থেকে তা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়েছে। তার পর থেকেই রাজ্য রাজনীতিতে কৌতূহল ছিল যে নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে কাকে প্রার্থী করবে তৃণমূল (TMC candidate list 2026)। কোনও হেভিওয়েট প্রার্থী দেবে কি? কে তিনি? কী তাঁর নাম? 

মঙ্গলবার দুপুরেই সেই রহস্যের মেঘ কেটে গেছে। শুভেন্দুর নাম ভবানীপুরের প্রার্থী হিসাবে ঘোষণার আগে থেকেই শোনা যাচ্ছিল, নন্দীগ্রামে স্থানীয় কোনও নেতাকে প্রার্থী করতে পারেন মমতা-অভিষেক। এবং সেই তিনি হতে পারেন পবিত্র কর (Pabitra Kar Nandigram)। শেষমেশ হলও তাই। বিজেপির ব্লক সভাপতি এবং একদা শুভেন্দু ঘনিষ্ঠ নেতা পবিত্রকেই নন্দীগ্রামে প্রার্থী করেছে তৃণমূল।

এদিন প্রার্থী ঘোষণার প্রহর মাত্র আগে আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে ফিরে আসেন পবিত্র। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন।

প্রশ্ন হল, এই ঘোষণার পর নন্দীগ্রামের লড়াই আদৌ হেভিওয়েট হল কি? পবিত্র কি আদৌ ওজনদার নেতা। 
কালীঘাটের ঘনিষ্ঠ এক নেতা বলেন, শুভেন্দুকেই তো আমরা ওজনদার মনে করি না। সবাইকে ওজনদার হতে হবে তার কোনও মানে নেই। তাঁর কথায়, “যাঁরা শুভেন্দুকে ওজনদার মনে করেন, তাঁদেরও মনে রাখতে হবে রাজনীতিতে জায়েন্ট কিলার বলে একটা শব্দ আছে। কে কখন কাকে হারিয়ে দেবে কেউ আগে বলতে পারে না।” তৃণমূলের ওই নেতা আরও বলেন, পবিত্র নন্দীগ্রামের নাড়ি নক্ষত্র চেনেন। নন্দীগ্রামের ভূমিপুত্র। শুভেন্দুর বিরুদ্ধে ওকেই যোগ্য মনে করেছে দল।

নন্দীগ্রামে সম্ভাব্য তৃণমূল প্রার্থী হিসাবে এক সময়ে প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামও ভাবা হয়েছিল বলে খবর। কিন্তু রাজীব আগ্রহী ছিলেন না। তার পর আর যুৎসই মুখ পাওয়া যায়নি। সেই সময়েই ঠিক হয়নি, নন্দীগ্রামে এমন একজনকে প্রার্থী করা হবে যিনি সংগঠন করা লোক। বুথ চেনেন, অঞ্চল চেনেন। পবিত্র সে রকমই নেতা।

পর্যবেক্ষকদের অনেকের মতে, নন্দীগ্রামে পবিত্র শুধু সামনের মুখটি। পিছন থেকে তাঁকে নিশ্চয়ই সবরকম ভাবে শক্তি যোগাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

গত বিধানসভা ভোটে বাংলায় সবচেয়ে হেভিওয়েট লড়াই ছিল নন্দীগ্রামেই। শুভেন্দুর বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আর সেটা রইল না। বরং এবার সবচেয়ে জম্পেশ লড়াই হতে চলেছে ভবানীপুরে। এও বলা যেতে পারে, এই ভোটে লড়াইয়ের এপিসেন্টারই হয়ে গেল ভবানীপুর।


```