Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

আইপ্যাক-এর সাহস হয় কীভাবে, ডেটা এন্ট্রিতে ঢুকেছে, সিবিআইকে ডাকুন: সিইওকে শুভেন্দু

সিসিটিভি চালু রেখেই হিয়ারিং পর্ব করতে হবে, এই আর্জি জানিয়েছেন তিনি। শুভেন্দুর দাবি, লোকসভা ভোটের মতো সিসিটিভি বা ওয়েবকাস্টিং (Webcasting) বন্ধ করতে দেওয়া যাবে না। 

আইপ্যাক-এর সাহস হয় কীভাবে, ডেটা এন্ট্রিতে ঢুকেছে, সিবিআইকে ডাকুন: সিইওকে শুভেন্দু

শুভেন্দু অধিকারী

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 2 December 2025 10:03

দ্য ওয়াল ব্যুরো: সোমবার সকালে সিইও দফতরে গিয়ে দফায় দফায় বাধার মুখে পড়তে হয়েছে বিজেপির প্রতিনিধি দলকে। শুভেন্দুরা সিইও অফিসের (CEO Office) সামনে পৌঁছতেই তাঁদের দেখে 'গো ব্যাক' স্লোগান (Go Back Slogan) তোলে পাশেই অবস্থানরত তৃণমূলপন্থী বিএলওরা। অন্যদিকে, সাংবাদিকদের নিয়ে দফতরের ভিতরে ঢুকতে চাইলে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ। 

জানা যায়, শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সিইও অফিসে সাংবাদিকদের ভিতরে নিয়ে যেতে চাইলেও আপত্তি জানায় পুলিশ। সেইসময় সিইও মনোজ আগরওয়াল নীচে নেমে আসেন। ইন্দিরা মুখোপাধ্যায়ের (Indira Mukherjee) সঙ্গে  সামান্য তর্ক-বিতর্ক হয়। এই বিষয়টি সিইও-র সামনে সাংবাদিকদের সামনে উল্লেখ করেছিলেন বিরোধী দলনেতা।

 

এদিন সিইও-র সঙ্গে বৈঠকের সময় আইপ্যাক-এর বিরুদ্ধে অভিযোগ আনেন শুভেন্দু অধিকারী। কড়া সুরে বলেন, "আইপ্যাকের সাহস হয় কীভাবে, ডেটা এন্ট্রিতে ঢুকছে।' এর বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি জানান তিনি।

এসআইআর (SIR) নিয়ে রাজ্যের সরকার তথা তৃণমূল কংগ্রেসের (TMC Govt) যে মনোভাব রয়েছে তাকে প্রথম থেকেই তুলোধনা করে এসেছেন রাজ্যের বিরোধী দলনেতা। তাঁর অভিযোগ, আইপ্যাকের (IPAC) সঙ্গে মিলে ভুয়ো এবং মৃত ভোটারদের নাম তালিকায় রাখার চেষ্টা করছে তারা, যাতে ভোটব্যাঙ্ক অক্ষত থাকে। তাই খসড়া তালিকা প্রকাশের পর হিয়ারিং পর্ব (Hearing Phase) আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই পরিপ্রেক্ষিতেই কমিশনকে বিশেষ আর্জি শুভেন্দু অধিকারীর।

সিসিটিভি (CCTV) চালু রেখেই হিয়ারিং পর্ব করতে হবে, এই আর্জি জানিয়েছেন তিনি। শুভেন্দুর দাবি, লোকসভা ভোটের (Loksabha Election) মতো সিসিটিভি বা ওয়েবকাস্টিং (Webcasting) বন্ধ করতে দেওয়া যাবে না। কমিশনের কন্ট্রোল রুম থেকে যেন সিসিটিভি মনিটর করা হয়।

বিজেপি বিধায়ক বলেন, ''রাজ্য সরকারের অফিসাররাই হিয়ারিং করবেন, তাতে দ্বিমত নেই। কিন্তু সেখানে যেন মাইক্রো অবজারভার (Micro Observer) হিসেবে নিরপেক্ষ আধিকারিককে নিয়োগ করা হয়।'' তাঁর স্পষ্ট কথা - এটা সব দলের জন্যই প্রযোজ্য। আমরা ফেভার নয়, ফেয়ার চাই।


```