Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'সিইও অফিস সুরক্ষিত নয়', কেন্দ্রীয় বাহিনী থেকে অফিসার বদলি, মনোজের কাছে একাধিক দাবি শুভেন্দুর

বিরোধী দলনেতার অভিযোগ, '৫০০০ বিএলও বেনিয়ম করেছেন, এখনও করছেন।' দুই অফিসারকে বদলি করারও দাবিও জানান তিনি। 

'সিইও অফিস সুরক্ষিত নয়', কেন্দ্রীয় বাহিনী থেকে অফিসার বদলি, মনোজের কাছে একাধিক দাবি শুভেন্দুর

সিইও দফতরে শুভেন্দু

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 1 December 2025 14:27

দ্য ওয়াল ব্যুরো: রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে (CEO Office) এসে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে বিজেপির প্রতিনিধি দলকে। এরমধ্যেই দফতরে ঢুকে সিইও মনোজ আগরওয়ালের (CEO Manoj Agarwal) সঙ্গে বৈঠক শুরু হয় শুভেন্দুদের। সেখানেই একাধিক দাবি তুলে ধরেন তিনি। শুভেন্দুর (Suvendu Adhikari) অভিযোগ, 'সময় নিয়ে এসেও এইভাবে বাধার সম্মুখীন হতে হল, এর থেকেই বোঝা যায় সিইও অফিস সুরক্ষিত নয়।'

তাঁর দাবি, '২৬ থেকে ২৮ নভেম্বর, এই তিনদিনের প্রত্যেকটি এন্ট্রিকে বিশেষ পর্যবেক্ষক এবং কমিশনের টেকনিক্যাল টিম দিয়ে এআই ফটোস্ক্যান (AI Photo Scan) এবং আধুনিক ব্যবস্থার মাধ্যমে অডিট করতে হবে।' বিধানসভার বিরোধী দলনেতার অভিযোগ, '৫০০০ বিএলও বেনিয়ম করেছেন, এখনও করছেন। দু'মাস পরও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।' দুই অফিসারকে বদলি করারও দাবিও জানান তিনি।

 

তাঁর আরও দাবি, 'ইআরও-দের (Electoral Registration Officer) এসডিও র‍্যাঙ্ক না থাকলে তাঁদের বাদ দিতে হবে। অনেক বাংলাদেশি মুসলিম রয়েছে, যাঁদের নাম বাদ দিতে হবে।' আইপ্যাকের (I-PAC) নামে অভিযোগ এনে বলেন, 'আইপ্যাকের এত সাহস হয় কী করে, ডেটা এন্ট্রিতে ঢুকেছে, এর নিরপেক্ষ তদন্ত চাই। এই কাজে বেশ কিছু বিএলও বাধ্য হয়েই অংশ নিয়েছে।'

এদিন মুখ্য নির্বাচনী আধিকারিক (WB CEO) এবং এসআইআর-এর (SIR) কাজের জন্য দিল্লির নিয়োগ করা বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তর (Subrata Gupta) সঙ্গে দেখা করতে আসেন বিজেপির প্রতিনিধি দল। সেইসময়েই দফতরের বাইরে অবস্থান করা 'বিএলও অধিকার রক্ষা' কমিটির সদস্যরা তাঁদের দেখে  চিৎকার করতে থাকেন। শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) লক্ষ্য  করে 'গো ব্যাক' স্লোগান দেওয়া হয়। শুরু হয় স্লোগান-পাল্টা স্লোগান। 

মনোজ আগরওয়ালের কাছে শুভেন্দু অধিকারী বলেন, "অবৈধভাবে সিইও অফিসে আসার ক্ষেত্রে রাজনৈতিক দলের প্রতিনিধিদের বাধা দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।' যোগ করেন, 'আমরা জেনেছি, সিইও অফিস অন্যত্র স্থানান্তরিত হচ্ছে, সেটা দ্রুত করতে হবে এবং সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে।'

এসআইআর-এর কাজের চাপের অভিযোগ গত কয়েকদিন ধরেই সিইও দফতরের সামনে অবস্থান বিক্ষোভ করছে 'বিএলও অধিকার রক্ষা' কমিটি। এদিনও সেই অবস্থান চলছিল, যদিও সেই সংখ্যা ছিল হাতেগোনা। তবে শুভেন্দু অধিকারীদের দেখে তাঁদের বিক্ষোভ চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি করে।  


```