Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

হাইকোর্টের রায়ে ‘ত্রুটি’ রয়েছে, ওবিসি মামলায় সুপ্রিমকোর্ট, নতুন বেঞ্চ গঠনের নির্দেশ

হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ জারি করে অবিলম্বে নতুন বেঞ্চ গঠন করে দ্রুত শুনানি শেষ করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

হাইকোর্টের রায়ে ‘ত্রুটি’ রয়েছে, ওবিসি মামলায় সুপ্রিমকোর্ট, নতুন বেঞ্চ গঠনের নির্দেশ

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 28 July 2025 14:36

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিমবঙ্গে ওবিসি (OBC Case) সংরক্ষণ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) রায় নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করল দেশের সর্বোচ্চ আদালত (Supreme Court)। সুপ্রিম কোর্ট জানাল, হাইকোর্টের রায়ে ‘ত্রুটি’ রয়েছে। 

এরপরই হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ জারি করে অবিলম্বে নতুন বেঞ্চ গঠন (New Bench) করে দ্রুত শুনানি শেষ করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।

শীর্ষ আদালতের নির্দেশ, আগামী সোমবার থেকে এই মামলার শুনানি শুরু হবে কলকাতা হাইকোর্টে। আগামী ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে শুনানি শেষ করার সময়সীমাও বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালতের এই রায় প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। 

এদিন বোলপুরের প্রশাসনিক বৈঠকে মুখ্যসচিবের উদ্দেশে তিনি বলেন, "ওবিসিটা প্রবলেম ছিল, সুপ্রিমকোর্ট স্টে করে দিয়েছে, ফলে আটকে থাকা কাজগুলো তাড়াতাড়ি করুন।"

শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, রাজ্য সরকার যে ভিত্তিতে ২০১০ সালের পর একাধিক জাতিকে ওবিসি তালিকাভুক্ত করেছিল, হাইকোর্ট তা খারিজ করেছে। কিন্তু সেই সিদ্ধান্ত কতটা যুক্তিসম্মত, তা স্পষ্ট নয়। সুপ্রিম কোর্ট বলেছে, রাজ্য সরকারের সিদ্ধান্ত যেভাবে হাইকোর্ট খারিজ করেছে সেই পদ্ধতি যথাযথ হয়নি, বিষয়টি আরও গভীর শুনানির দাবি রাখে।

সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণে রাজ্য সরকারের জন্য কিছুটা স্বস্তি তৈরি হলেও, এখন নজর হাইকোর্টের নতুন বেঞ্চ এবং তার শুনানির গতিপথে।

গত জুন মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের একটি বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিল। নির্দেশ ছিল, ৩১ জুলাই পর্যন্ত ওই স্থগিতাদেশ বহাল থাকবে। সেই নির্দেশ ঘিরে প্রশ্ন উঠেছিল, তবে কি কলেজে ভর্তির প্রক্রিয়া থমকে যাবে? বহু পড়ুয়া এবং অভিভাবকের মনেই দানা বাঁধে আশঙ্কা।

তবে হাইকোর্ট সাফ জানিয়ে দেয়, কলেজে ভর্তি প্রক্রিয়ায় কোনও বাধা নেই। এরপরই রাজ্য সরকার সেই অন্তর্বর্তী নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়।

সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচাররপতি গবই, বিচারপতি কে বিনোদ চন্দ্রন এবং বিচারপতি এনভি অঞ্জরিয়ার বেঞ্চে মামলাটির শুনানি হয়। সেখানেই হাইকোর্টের রায়ের ওপর স্থগিতাদেশ জারি করল শীর্ষ আদালত।


```