Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

ওবিসি মামলায় সুপ্রিম কোর্টে রাজ্য, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ, মামলা দায়েরের অনুমতি

এদিকে এদিনই ওবিসি তালিকা প্রকাশের ওপর স্থগিতাদেশ মেয়াদ বৃদ্ধি করল কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। ৩১ জুলাই পর্যন্ত স্থগিতাদেশ বজায় ছিল। এদিন ওই মেয়াদ বৃদ্ধি করে ৩১ অগস্ট পর্যন্ত করল কলকাতা হাইকোর্ট।

 ওবিসি মামলায় সুপ্রিম কোর্টে রাজ্য, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ, মামলা দায়েরের অনুমতি

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 24 July 2025 14:47

দ্য ওয়াল ব্যুরো: ওবিসি তালিকা সংক্রান্ত (OBC List) মামলায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court ) স্থগিতাদেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হল পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)। নতুন তালিকা নিয়ে কলকাতা হাইকোর্ট যে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে, তা বাতিলের আর্জি জানিয়ে শীর্ষ আদালতে পৌঁছল রাজ্য।

রাজ্যের পক্ষে বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল বৃহস্পতিবার দেশের প্রধান বিচারপতির বেঞ্চে মামলাটি দায়েরের আর্জি জানান। দ্রুত শুনানির আবেদন জানিয়ে তিনি বলেন, “নতুন তালিকা তৈরি হয়েছে সমস্ত নিয়ম মেনে। অথচ হাইকোর্ট বলছে, নিয়ম মানা হয়নি।”

আদালত সূত্রের খবর, প্রধান বিচারপতি মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। আগামী সোমবার (২৯ জুলাই) শুনানি হতে পারে বলে জানা গেছে।

এদিকে এদিনই ওবিসি তালিকা প্রকাশের ওপর স্থগিতাদেশ মেয়াদ বৃদ্ধি করল কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। ৩১ জুলাই পর্যন্ত স্থগিতাদেশ বজায় ছিল। এদিন ওই মেয়াদ বৃদ্ধি করে ৩১ অগস্ট পর্যন্ত করল কলকাতা হাইকোর্ট।

ওবিসি তালিকা সংক্রান্ত মামলায় ২০২৪ সালে কলকাতা হাইকোর্ট ২০১০ সাল থেকে দেওয়া সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করে দেয়। আদালতের পর্যবেক্ষণ, এই শংসাপত্রগুলির ভিত্তি দুর্বল, পর্যাপ্ত তথ্য-প্রমাণ ছাড়া এই তালিকা তৈরি হয়েছে। আদালতের নির্দেশে রাজ্য সরকার নতুন ওবিসি তালিকা তৈরি করে।

কিন্তু সেই তালিকাও হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ হয়। বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থা অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন। ৩১ জুলাই পর্যন্ত নতুন তালিকা কার্যকর হবে না বলেও নির্দেশ দেন তাঁরা।

হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতে গিয়েছে রাজ্য। রাজ্য ও অনগ্রসর শ্রেণি কল্যাণ কমিশনের তরফে জানানো হয়, সমস্ত নিয়ম মেনেই সমীক্ষা হয়েছে। সেই অনুযায়ী তালিকা তৈরি হয়েছে। কিন্তু হাইকোর্টের এই স্থগিতাদেশে ওবিসি সার্টিফিকেটধারীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।


```