Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

শিলিগুড়িতে আচমকা ব্যাঙ্কের ভিতরে ছুটল গুলি! জখম এক শিশু-সহ পাঁচ

বিধাননগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত চিকিৎসক বিশ্বজিৎ দত্ত বলেন, “পাঁচ জনের শরীরেই গুলি লেগেছে। দু’জন মহিলা, দু’জন পুরুষ এবং একটি শিশু আহত হয়েছে। সবারই মূলত পায়ে গুলি লেগেছে। চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।”

শিলিগুড়িতে আচমকা ব্যাঙ্কের ভিতরে ছুটল গুলি! জখম এক শিশু-সহ পাঁচ

ছবি-সংগৃহীত।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 6 January 2026 18:42

দ্য ওয়াল ব্যুরো: ব্যাঙ্কের ভিতর আচমকা গুলির শব্দে ছড়াল আতঙ্ক। মঙ্গলবার শিলিগুড়ি মহকুমার বিধাননগরে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শাখায় নিরাপত্তারক্ষীর বন্দুক মাটিতে পড়ে যেতেই গুলি বেরিয়ে যায় বলে প্রাথমিক অনুমান পুলিশের। গুলিবিদ্ধ হয়েছেন অন্তত পাঁচ জন, তাঁদের মধ্যে এক শিশুও রয়েছে।

এ দিন দুপুরে ব্যাঙ্কে কেউ টাকা তুলছিলেন, কেউ জমা দিচ্ছিলেন, কেউ বা পাসবই আপডেটের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। সেই সময়েই আচমকা বিকট শব্দ। মুহূর্তে চিৎকার-চেঁচামেচিতে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। স্থানীয়েরা দৌড়ে এসে খবর দেন বিধাননগর ফাঁড়িতে। পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে বিধাননগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়, পরে সবারই অবস্থা বিবেচনা করে পাঠানো হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে।

বিধাননগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত চিকিৎসক বিশ্বজিৎ দত্ত বলেন, “পাঁচ জনের শরীরেই গুলি লেগেছে। দু’জন মহিলা, দু’জন পুরুষ এবং একটি শিশু আহত হয়েছে। সবারই মূলত পায়ে গুলি লেগেছে। চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।”

গুলিবিদ্ধদের মধ্যে রয়েছেন মোহাম্মদ নুরুল হক। তাঁর ভাই জাহিরুল হক বলেন, “দাদা ব্যাঙ্কে কাজের জন্য গিয়েছিলেন। হঠাৎ ফোন আসে, গুলি লেগেছে! এখনও বোঝা যাচ্ছে না এমনটা হল কী করে।”

ঘটনাস্থলে যান নকশালবাড়ির এসডিপিও সৌম্যজিৎ রায়। তাঁর কথায়, “প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, নিরাপত্তারক্ষীর বন্দুক মাটিতে পড়তেই গুলি ছুটেছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।” ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য। তদন্তে সম্ভাব্য সবদিক খতিয়ে দেখছে পুলিশ।


```