Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

২০২৬-এর ছুটির তালিকা ঘোষণা করল নবান্ন, নতুন বছরে পুজোর ছুটি ক'দিন? রইল তালিকা

নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১–এর ধারা ২৫-এর ব্যাখ্যা অনুযায়ী ক্ষমতাবলে এই তালিকা জারি করেছে নবান্ন। স্বরাষ্ট্র মন্ত্রকের ১৯৫৭ সালের নির্দেশিকাও এ ক্ষেত্রে অনুসৃত হয়েছে।

২০২৬-এর ছুটির তালিকা ঘোষণা করল নবান্ন, নতুন বছরে পুজোর ছুটি ক'দিন? রইল তালিকা

মমতা বন্দ্যোপাধ্যায়

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 27 November 2025 20:06

দ্য ওয়াল ব্যুরো: ২০২৫-কে বিদায় জানিয়ে নতুন বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে বিশ্বের সর্বত্র এখন উৎসবের আমেজ। নতুন করে শুরুর অপেক্ষায় যখন মানুষ, তখনই শুরু হয়েছে ২০২৬ সালের ক্যালেন্ডার ঘেঁটে ছুটির হিসেব কষা। কারণ লাল কালি মানেই একটু স্বস্তি, একটু ঘোরার পরিকল্পনা, কিংবা নিজের মতো করে সময়কে সাজিয়ে নেওয়ার সুযোগ।

ঠিক সেই কারণে রাজ্যের সরকারি কর্মী থেকে স্কুল–কলেজের পড়ুয়া— সকলেরই নজর এখন পশ্চিমবঙ্গ সরকারের প্রকাশ করা নয়া ছুটির তালিকায়।

ইতিমধ্যেই রাজ্যবাসীর জন্য ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ করেছে রাজ্য সরকার। নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, ১৮৮১–এর ধারা ২৫-এর ব্যাখ্যা অনুযায়ী ক্ষমতাবলে এই তালিকা জারি করেছে নবান্ন। স্বরাষ্ট্র মন্ত্রকের ১৯৫৭ সালের নির্দেশিকাও এ ক্ষেত্রে অনুসৃত হয়েছে।

সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লিস্ট ১–এ উল্লিখিত দিনগুলি ২০২৬ সালে রাজ্যের সরকারি ছুটি হিসেবে গণ্য হবে। সেদিন রাজ্যের সব সরকারি দফতর বন্ধ থাকবে।

তবে রেজিস্ট্রার অফ অ্যাশিওরেন্সেস, কলকাতা এবং কলেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ, কলকাতা—এই দু'টি দফতরকে বাদ দিয়ে বাকি সমস্ত সরকারি অফিস লিস্ট ২–এর দিনগুলিতেও বন্ধ থাকবে। যদিও ওই দিনগুলি সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হয়নি।

এ ছাড়া লিস্ট ৩–এ উল্লেখিত কয়েকটি দিনকে সেকশনাল হলিডে হিসেবে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ, নির্দিষ্ট সম্প্রদায়ের কর্মীরা ওই নির্দিষ্ট দিনে ছুটি নিতে পারবেন। দিনের পাশে সংশ্লিষ্ট সম্প্রদায়ের নামও উল্লেখ রয়েছে।

নবান্ন সূত্রে খবর, প্রতি বছরের মতোই সরকারি দফতর, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিভিন্ন সংগঠন আগাম পরিকল্পনার সুবিধা পাওয়ার জন্যই বছর শুরুর আগেই ছুটির তালিকা ঘোষণা করা হয়।

২০২৫ সালের পশ্চিমবঙ্গের সরকারি ছুটির তালিকা মোট ৪৮ দিন ছিল। এবারের তালিকা এক নজরে দেখে নেওয়া যাক।

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, মুসলিম উৎসব-সহ বিভিন্ন উপলক্ষে ঘোষিত ছুটির ক্ষেত্রে কিছু সাধারণ নিয়ম মানা বাধ্যতামূলক।

১) কোনও উৎসবের ছুটি যদি সাপ্তাহিক ছুটি বা অন্য কোনও সরকারি ছুটির সঙ্গে মিলে যায়, অথবা একই দিনে একাধিক উৎসব পড়ে, সে ক্ষেত্রে কোনও বিকল্প ছুটি অনুমোদিত হবে না।

২) ইদ-উল-ফিতর, ইদ-উল-জোহা, মহররম, ফাতেহা-দোয়াজ-দাহম, শবে বরাত— এই উৎসবগুলোর তারিখ চাঁদ দেখার উপর নির্ভরশীল। প্রয়োজন হলে মূল বিজ্ঞপ্তিতে ঘোষিত তারিখ বদলে আসল দিনে উৎসবের ছুটি ঘোষণা করা হবে পৃথক নির্দেশের মাধ্যমে।

৩) চাঁদ দেখা সম্পর্কিত তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত অনেক সময় অতি স্বল্প সময়ে জানাতে হয়। এমন পরিস্থিতিতে টিভি, অল ইন্ডিয়া রেডিও বা সংবাদপত্রে ঘোষণা করলেই তা কার্যকর হবে। রাজ্য সরকারের অধীন সব দফতরের কর্তাব্যক্তিদের নির্দেশ দেওয়া হয়েছে— এই ধরনের ঘোষণা হলে আলাদা সরকারি আদেশের অপেক্ষা না করে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।


```