বুধবার সন্ধ্যায় রাজ্য পুলিশের (West Bengal Police) বদলি সংক্রান্ত একটি নির্দেশিকা সামনে এসেছিল যেখানে একযোগে ১৭৫ জন পুলিশ পদাধিকারীকে বদলি করা হয়েছিল। বৃহস্পতিবার ১০ জেলায় বড় বদল করল রাজ্য সরকার (State Govt)।

ফাইল ছবি
শেষ আপডেট: 27 November 2025 18:53
দ্য ওয়াল ব্যুরো: ওসি, আইসি-র পর এবার এসপি পদে বড় রদবদল। ১০ জেলার এসপি (SP) বদল করল নবান্ন (Nabanna)।
বুধবার সন্ধ্যায় রাজ্য পুলিশের (West Bengal Police) বদলি সংক্রান্ত একটি নির্দেশিকা সামনে এসেছিল যেখানে একযোগে ১৭৫ জন পুলিশ পদাধিকারীকে বদলি করা হয়েছিল। বৃহস্পতিবার ১০ জেলায় বড় বদল করল রাজ্য সরকার (State Govt)।

এক ঝলকে দেখে নেওয়া যাক কাকে কোথায় বদল করা হল -
বৈভব তিওয়ারি - বাঁকুড়া থেকে পুরুলিয়া
অভিজিৎ বন্দ্যোপাধ্যায় - পুরুলিয়া থেকে মালদহ
প্রদীপ কুমার যাদব - মালদহ থেকে উত্তর দিনাজপুর (ট্রাফিক)
রঘুবংশী - আলিপুরদুয়ার থেকে জলপাইগুড়ি
উমেশ জ্ঞানপথ - জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার
সানা আখতার - রায়গঞ্জ পিডি থেকে আসানসোল দুর্গাপুর
শোনাওয়ানে কুলদীপ সুরেশ - এসএসআইবি ডব্লিইবি থেকে রায়গঞ্জ
সৌম্যদীপ ভট্টাচার্য - পূর্ব মেদিনীপুর থেকে বাঁকুড়া
মানব সিংহ - ডিসি নিউটাউন থেকে এসপি ঝাড়গ্রাম
পলাশ চন্দ্র ঢালি - বারুইপুর থেকে পশ্চিম মেদিনীপুর
শুভেন্দ্র কুমার - (অ্যাড এসপি) পূর্ব মেদিনীপুর থেকে এসপি বারুইপুর
অরিজিৎ সিনহা - ঝাড়গ্রাম থেকে ডিআইজি মেদিনীপুর রেঞ্জ

পূর্ব মেদিনীপুর জেলার এসপি (Purba Medinipur SP) কে হবেন সেটার এখনও সিদ্ধান্ত হয়নি। তবে এত বদলের মধ্যেও নজর কাড়ছেন এসপি সৌম্যদীপ ভট্টাচার্য যাঁকে পূর্ব মেদিনীপুর থেকে বাঁকুড়া পাঠানো হয়েছে। কারণ, তাৎপর্যপূর্ণভাবে বৃহস্পতিবারই তাঁর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর দাবি ছিল, ওই এসপি আইপ্যাকের (I-PAC) সঙ্গে হাত মিলিয়ে বিজেপি কর্মীদের (BJP Workers) উপর সংগঠিত চাপ তৈরি করছেন।

শুভেন্দুর দাবি অনুযায়ী, তাঁর নির্বাচনী এলাকায় গত কয়েক মাস ধরে পরিকল্পনা করে বিজেপি কর্মী–সমর্থকদের দলে টানার চেষ্টা চলছে। এই পুরো প্রক্রিয়ার নেপথ্যে আইপ্যাকের সক্রিয় ভূমিকা রয়েছে। জেলার বিভিন্ন স্তরের বিজেপি নেতাদের সঙ্গে আইপ্যাকের প্রতিনিধিরা (I-PAC Team) গোপনে যোগাযোগ করছেন। কথায় কথায় তৃণমূলে যোগদানের ‘চাপ’, আর যোগ দিলে কী কী সুবিধা মেলে - তারও নাকি তালিকা শুনিয়ে দেওয়া হচ্ছে।