ডিএম, এসডিও ও বিডিও বদলির পর এবার কয়েকশো থানার আইসি ও ওসিদের রদবদল করল নবান্ন। ভোটের আগে এই সিদ্ধান্তকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ফাইল চিত্র
শেষ আপডেট: 26 November 2025 23:53
দ্য ওয়াল ব্যুরো: জেলা শাসক (DM), মহকুমা শাসক (SDO) এবং ব্লক উন্নয়ন আধিকারিকদের (BDO) পর এবার থানা স্তরে বড়সড় প্রশাসনিক রদবদল (Administrative Reshuffle) ঘটাল নবান্ন। SIR-এর মধ্যে এবং ভোটের ঘণ্টা বাজার আগেই রাজ্য পুলিশে এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আগেই জানিয়েছিলেন, যে পুলিশ আধিকারিকদের একই থানায় তিন বছর হয়ে গেছে, নির্বাচন কমিশন (Election Commission) ভোটের আগে তাঁদের সরাবে। এই বিষয়টি নিশ্চিত জেনে ভবানীভবন (Bhabanibhavan) এক ধাক্কায় কয়েকশো থানার ইন্সপেক্টর-ইন-চার্জ (IC) এবং অফিসার-ইন-চার্জদের (OC) বদলি করেছে । ভোটের আগে এই রদবদলকে অনেকে শেষ বড় রদবদল হিসেবে দেখছেন।

সম্প্রতি, রাজ্য প্রশাসনের একাধিক আধিকারিককে রদবদল করেছিল নবান্ন (Nabanna)। মোট ১৪ জন জেলাশাসক বদল করা হয়েছে। অতিরিক্ত জেলাশাসক ২২ জন এবং মহকুমা শাসক ১৫ জনকেও বদল করা হয়েছে। বদলির তালিকায় রয়েছেন অফিসার অন স্পেশ্যাল ডিউটির ১০ জন আধিকারিকও। এবং কয়েকশো বিএলও। আর এবার রদবদল ঘটল থানা গুলিতে।
