Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘লালা প্যাড’ ও ১০ টাকার নোটের কারসাজি! কয়লা পাচারের অভিনব কৌশলে পর্দাফাঁস ইডিরটাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক

আশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

আশা ভোঁসলের শেষকৃত্যে অনুপস্থিত শাহরুখ খান ও সলমন খান। বিতর্কের মাঝে সামনে এল আসল কারণ।

আশা ভোঁসলের শেষযাত্রায় যাননি শাহরুখ-সলমন! বিতর্কের অবসান ঘটিয়ে সামনে এল আসল কারণ

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 15 April 2026 18:18

দ্য ওয়াল ব্যুরো: কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের প্রয়াণে (Asha Bhosle funeral) শোকস্তব্ধ গোটা দেশ। সোমবার মুম্বইয়ের শিবাজি পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে বিনোদন ও ক্রীড়া জগতের বহু তারকা। আমির খানকে সশরীরে দেখা গেলেও, শাহরুখ (Shah Rukh Khan) ও সলমনের (Salman Khan) অনুপস্থিতি নিয়ে বলিপাড়ায় শুরু হয়েছে জোর গুঞ্জন।

কেন গেলেন না শাহরুখ ও সলমন?

সোমবার কিংবদন্তি শিল্পীকে শেষবিদায় জানাতে শাহরুখ ও সলমন কেন শিবাজি পার্কে পৌঁছালেন না, তা নিয়ে গত ৪৮ ঘণ্টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে জল কম ঘোলা হয়নি। ২০২২ সালে লতা মঙ্গেশকরের শেষকৃত্যে গিয়ে ইসলামিক রীতিতে দোয়া করার সময় কিং খানের একটি আচরণ ঘিরে অহেতুক বিতর্ক দানা বেঁধেছিল। অনেকের ধারণা ছিল, সেই তিক্ত স্মৃতি এড়াতেই হয়তো শাহরুখ এবারও বিরত থেকেছেন। কিন্তু আসল কারণটি সম্পূর্ণ ভিন্ন এবং তা মূলত নিরাপত্তা সংক্রান্ত।

বলিউড সূত্রের খবর, ব্যক্তিগত কোনও মান-অভিমানের কারণে নয়, বরং জনশৃঙ্খলা ও নিরাপত্তার স্বার্থেই দুই খান এই সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে লরেন্স বিষ্ণোইয়ের হুমকির জেরে শাহরুখ ও সলমন—উভয়কেই 'Y+' ক্যাটাগরির কড়া নিরাপত্তা বলয়ে থাকতে হয়। শিবাজি পার্কে এমনিতেই হাজার হাজার সাধারণ মানুষ ও হাজারেরও বেশি পুলিশ কর্মী মোতায়েন ছিল। এই ভিড়ের মধ্যে বিশাল নিরাপত্তাবাহিনী নিয়ে দুই সুপারস্টার উপস্থিত হলে নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হওয়ার এবং বিশৃঙ্খলা তৈরির প্রবল সম্ভাবনা ছিল। 'আশা তাই'-এর শেষ বিদায় যাতে কোনও বাধা ছাড়াই নির্বিঘ্নে সম্পন্ন হয়, মূলত সেই কারণেই দাদরে যাননি দুই মেগাস্টার।

আশা ভোঁসলের প্রয়াণে শুধু মায়ানগরীর স্টুডিও পাড়া স্তব্ধ হয়ে থাকেনি, বাতিল করা হয়েছে একাধিক প্রচারমূলক অনুষ্ঠানও। যদিও শেষযাত্রায় তাঁদের দেখা যায়নি, তবে দুই খানের এই সিদ্ধান্ত যে ভিড় সামলানো এবং প্রশাসনের কাজের সুবিধার্থেই ছিল, তা এখন স্পষ্ট।


```