Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া

পুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-র

নির্দেশিকার সবথেকে তাৎপর্যপূর্ণ ব্যাপার হল— অবৈধভাবে পুলিশ বা কোনও সরকারি গাড়ি ব্যবহার করে যাতে নগদ অর্থ বা অন্য কোনও সামগ্রী পাচার না হয়, তা নিশ্চিত করতে হবে। অর্থাৎ, নজরদারির আওতায় এবার খোদ সরকারি তকমা লাগানো গাড়িগুলিও।

পুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-র

প্রতীকী ছবি

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 15 April 2026 20:41

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে নির্বাচনের (West Bengal Assembly Election 2026) প্রথম দফার কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। এর মধ্যে জেলা ও পুলিশ জেলার সুপার এবং কমিশনারদের একগুচ্ছ কড়া নির্দেশ পাঠালেন এডিজি (আইনশৃঙ্খলা) অজয় মুকুন্দ রানাডে। নির্দেশিকার সবথেকে তাৎপর্যপূর্ণ ব্যাপার হল— অবৈধভাবে পুলিশ বা কোনও সরকারি গাড়ি ব্যবহার করে যাতে নগদ অর্থ বা অন্য কোনও সামগ্রী পাচার না হয়, তা নিশ্চিত করতে হবে। অর্থাৎ, নজরদারির আওতায় এবার খোদ সরকারি তকমা লাগানো গাড়িগুলিও।

গুন্ডাদমন ও বিস্ফোরক উদ্ধারে জোর

শান্তিপূর্ণ ভোট মেটানোর লক্ষ্যে এডিজি-র স্পষ্ট বার্তা, কোনও ভাবেই ‘গুন্ডারাজ’ বরদাস্ত করা হবে না। ভোটের আগে বা পরে এলাকায় অশান্তি ছড়াতে পারে এমন ব্যক্তিদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, বেআইনি অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের জন্য নাকা তল্লাশিতে আরও জোর দিতে বলা হয়েছে। মুকুন্দ রানাডে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ভোটের মধ্যে কোথাও কোনও বিস্ফোরণ ঘটলে সংশ্লিষ্ট এলাকার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারে নির্বাচন কমিশন।

মানুষের দুয়ারে সিপি ও ডিইও

অন্য দিকে, নববর্ষের দিন উৎসবের মেজাজে গা না ভাসিয়ে উত্তর কলকাতার স্পর্শকাতর এলাকা পরিদর্শনে নামলেন পুলিশ কমিশনার অজয় নন্দা এবং ডিইও স্মিতা পাণ্ডে। এ দিন তাঁরা উল্টোডাঙার বিভিন্ন বস্তি এলাকা ও বাসন্তী কলোনি ঘুরে দেখেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের নির্ভয়ে ভোট দেওয়ার অভয় দেন পুলিশকর্তারা। ছোট কোনও অশান্তি বা প্ররোচনা দেখলেই নির্দিষ্ট হেল্পলাইন নম্বরে ফোন করার পরামর্শ দেওয়া হয়েছে।

কড়া নজরদারির বার্তা

নির্দেশিকার শেষাংশে পুলিশকর্মীদের সতর্ক করে জানানো হয়েছে, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনে বাধা হতে পারে এমন কোনও কাজ বা ভয়ের পরিবেশ সহ্য করা হবে না। পুলিশের গাড়ি ব্যবহার করে কেউ যাতে বিশেষ সুবিধা নিতে না পারে, সে দিকে সজাগ দৃষ্টি রাখতে বলা হয়েছে প্রতিটি থানার আইসি ও ওসি-দের।

ভোটের মধ্যে যখন সর্বত্রই যখন কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের টহলদারি চলছে, তখন এডিজি-র এই নয়া গাইডলাইন প্রশাসনের স্বচ্ছতা বজায় রাখতে এক বড় পদক্ষেপ বলেই মনে করছে রাজনৈতিক মহল।


```