Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া

‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইও

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি তল্লাশি ঘিরে বিতর্ক। সিইও মনোজ আগরওয়ালের দাবি—নিয়ম মেনেই কাজ, অন্যের ভোট দেওয়া আর সম্ভব নয়।

‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইও

ছবি: দ্য ওয়াল

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 15 April 2026 21:36

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে বিধানসভা নির্বাচনের (West Bengal election 2026) উত্তপ্ত আবহের মধ্যেই এবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee car search) গাড়ি তল্লাশি ঘিরে তৈরি হলো চরম বিতর্ক। বুধবার উত্তর দিনাজপুরের এক নির্বাচনী জনসভা থেকে মুখ্যমন্ত্রী বিস্ফোরক অভিযোগ তুলে জানান যে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁর গাড়ি আটকানোর চেষ্টা করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য রাজনীতির পারদ চড়তে শুরু করেছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানান, কলকাতা বিমানবন্দরে যাওয়ার পথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাঁর গাড়ি থামিয়ে তল্লাশির চেষ্টা করে। নির্বাচন কমিশনের ভূমিকার কড়া সমালোচনা করে মুখ্যমন্ত্রী একে 'পক্ষপাতমূলক আচরণ' বলে অভিহিত করেছেন। জনসভা থেকেই সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, “আজ বিমানবন্দরে যাওয়ার পথে কেন্দ্রীয় বাহিনী আমার গাড়ি চেক করার চেষ্টা করেছিল। আমি বলব, যদি দম থাকে তবে রোজ আমার গাড়ি চেক করুন, আমার কিছু যায় আসে না।”

এ নিয়ে সিইও মনোজ আগরওয়াল বলেন,'আমার কাছে এমন কোনও খবর নেই, আমি তো শুনিনি যে মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ করা হয়েছে। যদি কোনও ভিভিআইপি গাড়ি সার্চ হয়, তাহলে আমাদের কাছে সেই খবর থাকবে। কিন্তু আমি তেমন কোনও খবর পাইনি। আজকে ডিজি, সিপি সবাই এসেছিলেন, যদি সার্চ হয়েও থাকে, তাহলে সেটা নিয়মের মধ্যেই পড়ে। কেন্দ্রীয় বাহিনি তাদের কর্তব্য পালন করেছে।'

নির্বাচন নিয়ে তিনি বলেন, 'যদি কেউ মনে করে বুথে ঢুকে অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না।'

নির্বাচনের মুখে রাজ্যের প্রশাসনিক প্রধানের গাড়ি আটকানোর এই চেষ্টা ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। যেখানে আদর্শ আচরণবিধি কার্যকর রয়েছে, সেখানে খোদ মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বলয় ভেদ করে এই ধরনের পদক্ষেপ কেন নেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন স্পষ্ট করে দিয়েছেন যে, এই ধরনের পদক্ষেপ করে তাঁকে আটকানো সম্ভব নয়।


```